• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ১০৩ | জুলাই ২০২৬ | শিল্প-সাহিত্য-সংবাদ
    Share
  • শিল্প-সাহিত্য সংবাদ : পরবাস

    || এ-টা সে-টা ||

    'পরবাস'-এ যাঁরা লিখেছেন বা লেখেন তাঁদের ও সম্প্রতি প্রকাশিত কিছু বই ও অন্যান্য খবর। (যে-সব বইতে পরবাস-এ প্রকাশিত লেখা সংকলিত হয়েছে সেগুলিকে তারকাখচিত করা হ'লো।)

    কেতকী কুশারী ডাইসন (১৯৪০ – ২০২৬)-এর প্রয়াণে আমরা শোকাহত। কেতকীদির সঙ্গে পরবাসের সম্পর্ক অনেক দিনের, আছে বহু সুখস্মৃতি। ওঁর পরিবারের প্রতি রইল সমবেদনা। পরবাস-এ প্রকাশিত ওনার লেখা পড়তে এখানে দেখুন।





    সুনন্দন চক্রবর্তী (১৯৫৭ - ২০২৬)-র আকস্মিক প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। উনি যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে যে স্মৃতিকথা 'আমাদের যাদবপুর আর যাদবপুরের আমরা' শুরু করেছিলেন তা আর শেষ করতে পারলেন না। পাঠককুলের এ এক বড়ো ক্ষতি। ওঁর পরিবারের প্রতি রইল সমবেদনা। পরবাস-এ প্রকাশিত ওনার লেখা পড়তে এখানে ক্লিক করুন।

    কলকাতা কড়চায় সুনন্দন চক্রবর্তীকে নিয়ে প্রকাশিত খবর

  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments