• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ১০৪ | অক্টোবর ২০২৬ | কবিতা
    Share  
  • পারাপার : অঞ্জলি দাশ



    নদী তার ঘাটটুকু আমাকে দিয়েছে,
    খেয়া পারাপার অন্য হাতে।
    ঢেউ এর ধাক্কার ক্ষত,
    মর্মবেদনার মতো অলক্ষিত জলের আলিঙ্গন,
    সহনসীমার মধ্যে এই।

    স্রোত এক সাঁজোয়া বাহিনী,
    কোনোক্রমে যুদ্ধ জিতে যাওয়া
    শ্যাওলা জানে দুঃখের সরস গল্প,
    জানে তার গোপন হিংসার দাঁতে
    কতটা বিষের নেশা।

    আমি শুধু স্থির জলে পা ডুবিয়ে
    উদ্ধত ফেনার নিচে রেখে দিই
    অস্থির শরীরী প্রেম, অসবর্ণ রাত জাগা,
    আর যত্নে সামলে রাখি খেয়া আর ঘাটের সীমানা।


    অলংকরণ (Artwork) : অনন্যা দাশ
  • মন্তব্য জমা দিন / Make a comment
  •   (?)
  • মন্তব্য পড়ুন / Read comments