• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৬৫ | ডিসেম্বর ২০১৬ | শিল্প-সাহিত্য-সংবাদ
    Share  
  • শিল্প-সাহিত্য সংবাদ :

    || এ-টা সে-টা ||

    'পরবাস'-এ যাঁরা লিখেছেন বা লেখেন তাঁদের ও সম্প্রতি প্রকাশিত কিছু বই (যে-সব বইতে পরবাস-এ প্রকাশিত লেখা সংকলিত হয়েছে সেগুলিকে তারকাখচিত করা হ'লো)-এর খবর:



    — অঞ্জলি দাশের কবিতার বই 'মুগ্ধ হয়ে থাকি' ("সই" প্রকাশনী; বইমেলা, ২০১৭)।








    — অনন্যা দাশের তিনটি কিশোর উপন্যাস প্রকাশিত হয়েছে এবারের বইমেলায়ঃ 'হাওয়া বদল ও আংটি রহস্য' (শ্রী বুক এজেন্সি, ২০১৭),




    'নাভাহোদের খপ্পরে' (শিশু সাহিত্য সংসদ ২০১৭), ও




    'প্রতিহিংসার বহ্নিশিখা' (বাংলার মুখ প্রকাশন, ২০১৭)।





    — দেবজ্যোতি ভট্টাচার্যের কিশোর উপন্যাস 'নিবাত কবচ অভিযান' (অরণ্যমন প্রকাশনী, বইমেলা, ২০১৭) এবং উপন্যাস 'যাত্রী' (২য় পর্ব) প্রকাশিত হয়েছে সৃষ্টিসুখ (বইমেলা, ২০১৭) থেকে।





    — রবিন পালের দুটি প্রবন্ধের বই প্রকাশিত হয়েছে এবারের বইমেলায় : 'স্পেনের গৃহযুদ্ধ ও ভারতবর্ষ' (র‍্যাডিকাল ইম্প্রেশন, ২০১৭) এবং 'র‍্যালফ ফক্স : রাজনীতি, সংস্কৃতি, ভারতনীতি' প্রকাশিত হয়েছে বঙ্গীয় সাহিত্য সংসদ থেকে (বইমেলা, ২০১৭)।






    — কৌশিক সেনের নভেলা 'তালপাতার দ্বীপ' প্রকাশিত হয়েছে আনন্দ পাবলিশার্স থেকে (বইমেলা, ২০১৭); এবং 'প্রতিভাস' থেকে প্রবন্ধের বই 'ক্যানসার' (বইমেলা, ২০১৭)।










    — অরণি বসুর কবিতার বই 'ভাঙা অক্ষরে রামধনু' (*) পরম্পরা প্রকাশন (বইমেলা, ২০১৭) থেকে প্রকাশিত হয়েছে।





    — শ্রীকুমার চট্টোপাধ্যায় সম্পাদিত প্রবন্ধ সংকলন 'আশ্চর্যময়ী : ভিন্ন ঘরানার বাঙালি নারীর কথা' প্রকাশিত হয়েছে দীপ প্রকাশন থেকে (বইমেলা, ২০১৭)।





    — কালীকৃষ্ণ গুহর প্রবন্ধের বই 'আসা-যাওয়ার পথের ধারে' ছোঁয়া প্রকাশন (বইমেলা, ২০১৭) এবং 'কবিতা সংগ্রহ' (খণ্ড ১) প্রকাশিত হয়েছে ঋত প্রকাশন থেকে (বইমেলা, ২০১৭)।







    — পিনাকী ঠাকুরের কবিতার বই 'বসন্ত মস্তান' (*) সিগনেট প্রেস (বইমেলা, ২০১৭) থেকে প্রকাশিত হয়েছে।





    — যশোধরা রায়চৌধুরীর 'শ্রেষ্ঠ কবিতা' প্রকাশিত হয়েছে দে'জ পাবলিশিং (বইমেলা, ২০১৭) থেকে।





    — সঞ্জয় মুখোপাধ্যায়ের চলমান গদ্যচিত্র 'ওগো মায়া, ওগো বাতায়ন' প্রকাশিত হয়েছে (খোয়াবনামা, ২০১৭) এবং প্রবন্ধ 'তিন তরঙ্গ' প্রকাশিত হয়েছে বইওয়ালা প্রকাশনী থেকে (বইমেলা, ২০১৭)।





    — তিলোত্তমা মজুমদারের কিশোর উপন্যাস 'বুদ্ধুস্যারের বুদ্ধি' আনন্দ পাবলিশার্স (বইমেলা, ২০১৭) এবং কবিতার বই 'তোর জন্য নির্বাচিত অক্ষর' প্রকাশিত হয়েছে ছোঁয়া প্রকাশন থেকে (বইমেলা, ২০১৭)।





    — কেতকী কুশারী ডাইসনের 'কবিতা সমগ্র' (খণ্ড ২) সিগনেট প্রেস (বইমেলা, ২০১৭) এবং 'নাটক সমগ্র' প্রকাশিত হয়েছে এবং মুশায়েরা (বইমেলা, ২০১৭) থেকে।





    — আর্যা ভট্টাচার্যের কবিতার সংকলন 'পরবাস' প্রকাশিত হয়েছে সৃষ্টিসুখ থেকে (বইমেলা, ২০১৭)।





    — সুমিতা চক্রবর্তীর প্রবন্ধের বই 'ইতিহাস চিহ্নিত সাহিত্য' বঙ্গীয় সাহিত্য সংসদ (বইমেলা, ২০১৭) থেকে প্রকাশিত হয়েছে।





    — মিহির সেনগুপ্তর 'ভাটিপুত্রের বরিশালি গদ্যসংগ্রহ' প্রকাশিত হয়েছে আনন্দ পাবলিশার্স (বইমেলা, ২০১৭) এবং উপন্যাস 'স্বপ্ন সুগন্ধা' প্রকাশিত হয়েছে জে. এন. চক্রবর্তী থেকে।




    এই বিভাগে পরবাস-এর লেখক ও লেখা সম্পর্কিত ঘটনার বিবরণ থাকবে। উপযুক্ত তথ্য মাঝে মাঝেই যোগ করা হবে।

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  •   (?)
  • মন্তব্য পড়ুন / Read comments