• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৭৯ | জুলাই ২০২০ | কবিতা
    Share  
  • সুতো সুতো, ফেনা ফেনা : যশোধরা রায়চৌধুরী


    ১

    চিন্তা যেভাবে আসে - সুতোর মতন
    সেইভাবে লিখে রাখি - হল না বুনন।

    ২

    চিন্তা ফেনার মত - তিলেকে নূতন
    গতিযুক্ত, কী নশ্বর! মুহূর্তকরুণ

    ৩

    ফেনার স্বপ্ন দেখি, জলের স্বপ্নও
    বাকিটা সাবান জেনো। সাবানের জন্য প্রাণ ছটফট করে

    ৩

    প্রতিদিন নানা শিশি খুলে দেখি, শুঁকে দেখি, ধরে দেখি, সাবান রয়েছে?
    শ্যাম্পুকে সাবান ভাবি, যে কোন তরলে আমি ফেনা খুঁজে খুঁজে মরি, ফেনা

    ৪

    এইসব ফেনাচয়, এই তো নিরতিশয় ফেনাকুল বচন আমার
    রাত্রিঘুমে হারিয়েছি শব্দের নব নব আলোড়ন, ঢেউ, ফেনাময়

    ৫

    দাগ থেকে গেছে শুধু, বালিতে ফেনার দাগ থেকে যায় শুধু
    হাত ধোয়া হয়ে গেলে খসখসে চামড়া রয়ে যায়

    ৬

    কিছুই পাব না আমি, প্রতিদিন আকুলতা ছাড়া
    নব নব বোধোদয়, তা তো আমি হারিয়েছি স্বপ্নে, দিশাহারা

    ৭

    বাস্তুহারা ফেনার প্রকৃতি আর ঢেউয়ের মাথায় ভেসে আসা
    পাড়ে ভেঙে পড়া ছাড়া এ জীবন কিছুই হল না।



    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  •   (?)
  • মন্তব্য পড়ুন / Read comments