Parabaas
  • বর্তমান সংখ্যা
  • বিভাগ
    গল্প প্রবন্ধ উপন্যাস কবিতা গ্রম্থ-সমালোচনা রম্যরচনা নাটক ভ্রমণকাহিনি, প্রকৃতি, বাকিসব
  • Special Sections
    English ছোটদের পরবাস Satyajit Ray Rabindranath Tagore Shakti Chattopadhyay Jibanananda Das Buddhadeva Bose
  • সূচি/List
    Complete List/সম্পূর্ণ সূচি English articles Bengali articles Old Issues/পুরোনো সংখ্যা Authors/পরবাসের লেখকরা
  • Our Books
  • Buy Books
  • About
    About Us Friends of Parabaas Sign up for updates আদি পরবাস-কথা Old format
  • পুরোনো সংখ্যা
  • পরবাস

    বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
    Parabaas, a Bengali webzine since 1997 ... ISSN 1563-8685
  • ছোটদের পরবাস
    Satyajit Ray
    Rabindranath Tagore
    Buddhadeva Bose
    Jibanananda Das
    Shakti Chattopadhyay
    সাক্ষাৎকার
  • English
      Written in English
       Book Reviews
       Memoirs
       Essays
      Translated into English
       Stories
       Poems
       Essays
       Memoirs
       Novels
       Drama
  • লেখক/Author List চিঠিপত্র/Feedback Search
  • Parabaas Books Book Store

  • Order Here for Free Shipping in India


  • পুত্রবধূর কলমে গৌরী আইয়ুব এবং প্রসঙ্গত


  • বিশ্বের ইতিহাসে হুগলি নদী


  • বেদখল ও অন্যান্য গল্প



  • Audiobook
    Looking For An Address
    Nabaneeta Dev Sen
    Available on Amazon, Spotify, Google Play, Apple Books and other platforms.

  • পরবাস গল্প সংকলন-
    নির্বাচন ও সম্পাদনা:
    সিদ্ধার্থ মুখোপাধ্যায়)
  • Parabaas | গল্প
  • Category: গল্প, Language: All LanguagesEnglish Articles | All Articles
  • ... 3456789101112 ... (281 to 320 of total 1390)
  • দ্যুলোকের দোলনা - উত্তম বিশ্বাস
    সংখ্যা ৯১ | গল্প | July 2023
    সিরিয়ালে যেমন ডায়মন্ড কার্টিং সিস্টেমে অভিনেতাদের মুখে সংলাপ বসানো হয়, সেভাবে প্রবাহ এক লাইন করে বলে যাচ্ছে। আর সেই মোতাবেক শুনে শুনে চেতন বয়ান লিখছে, “লুনি এখন বালির চড়া ধরে হাঁটছে। ওর পায়ে রয়েছে পাঁচভরি ওজনের মল। কোমরে কোমরবিছে। চার তাকের চন্দ্রহার। কাঁকনগুলো কলসের সাথে ঠোকা খাচ্ছে। ওগুলোর ওজন যেন কত?”
    গ্রহশান্তির ফাঁড়া আর বিবেকানন্দের দাঁত - ইন্দ্রনীল দাশগুপ্ত
    সংখ্যা ৯১ | গল্প | July 2023
    - গয়ায় কে যাবে? মামি আবার পাটনার মেয়ে, কাছাকাছি হরিদ্বারের গঙ্গায় ভরসা নেই। তো বীরুকে খুঁজে বার করে তার দাঁতের একটা ছাপ আনানো হয়েছিল। দেখা গেল সেটা আমাদের দাঁতটার তুলনায় অনেক ছোট। তারপর আমরা পাড়ায় যাকেই দেখিয়েছি সে-ই বলেছে – এমন নিখুঁত একটা দাঁত বিবেকানন্দের না হয়ে যায় না। কিন্তু মামা যখন রামকৃষ্ণ মিশনে সেটা জমা দিতে গিয়েছিল, তখন তারা নিজেদের বড় বড় দাঁত বের করে আর আমার মামিমার মতো চোখ-টোখ পাকিয়ে
    পশ্চিমের বাড়িতে কিছুক্ষণ - অঙ্কুর ঘোষ
    সংখ্যা ৯১ | গল্প | July 2023
    কোলের উপর ব্যাগটার ভিতর চোখ বোলাল কল্পময়। সে জানে, একটা খাতা থাকবে না। তবে, মুখে বলল, ‘সব আছে।’ ব্যাগটা নিচে নামিয়ে রাখার সময় তার হাঁটুর কাছটাতে চোখ পড়ল, এখনো কাঁটাঝোপে আঁচড়ের দাগটা বেশ স্পষ্ট বোঝা যাচ্ছে। এক-দুফোঁটা রক্তও দেখা যাচ্ছে। ‘কোনও পোকাটোকা কামড়েছে, নাকি?’ বাবা জানতে চাইলেন।
    হৃদয়ঘটিত - বিশ্বদীপ সেনশর্মা
    সংখ্যা ৯১ | গল্প | July 2023
    নীলেশ অবাক হয়ে দেখলেন, তার বিশেষ চিন্তা হচ্ছে না। ব্যথাটা এখনও আছে৷ তবে একই সঙ্গে মনে হচ্ছে বুক থেকে অনেকদিন ধরে জমে থাকা একটুকরো পাথর সুট করে নেমে গেছে। যেতে তো একদিন হবেই। তবে জীবন তাকে দুহাত ভরে দিয়েছে। বনানীর মত স্ত্রী, শুভ্রাংশুর মত ছেলে,
    আলোর বিকল্প - সিদ্ধার্থ মুখোপাধ্যায়
    সংখ্যা ৯১ | গল্প | July 2023
    মেয়েটা মুহূর্তের জন্যে কান্না থামাল। ভিড় করে থাকা লোকগুলো গলা উটের মত লম্বা হয়ে গেল, মেয়েটা কী বলে শোনার জন্য। মফস্‌সলের মানুষের গলার স্থিতিস্থাপকতা শশাঙ্ক আগেও দেখেছে, আশ্চর্য হল না। এমন মুখরোচক গল্প শহরে রোজ-রোজ তৈরি হয় না। সোডিয়াম ভেপারের গুঁড়ো পড়ে লোকগুলোর চোখ চকচক করছে। আগ্রহে উত্তেজনায় মুখ হাঁ হয়ে দাঁত বেরিয়ে গেছে, কালো-কালো মাড়ি দেখা যাচ্ছে। প্রথম ছেলেটা জেরা করার মত করে বলল,
    বাবু গোপীনাথ بابو گوپی ناتھ - সাদাত হাসান মান্টো translated by শুভময় রায়
    সংখ্যা ৯১ | গল্প | July 2023
    স্যান্ডো বলল, ‘এ খুব ফালতু লোক, মান্টো সাব – বড় গণ্ডগোলের লোক। লাহোরে এমন কোনও বেশ্যা নেই যার সঙ্গে বাবু সাহেবের কুনটিনিউটলি ছিল না।’ বাবু গোপীনাথ এটা শুনে অপ্রস্তুত হল। বিনীতভাবে বলল, ‘এখন আর কোমরে সে জোর নেই, মান্টো সাব।
    কিস্‌সা জানকী রমণ পাণ্ডে قصہ جانکی رمن پانڈے - জ়কিয়া মশহদি translated by শুভময় রায়
    সংখ্যা ৯১ | গল্প | July 2023
    এক সারি গাছের পেছন থেকে সে সামনে এগিয়ে এল। একদিকের জমি একটি উঁচু, যার পেছনে সারি দিয়ে গাছ। সেই উঁচু জমির ওপর এসে দাঁড়াল সেই লম্বা, শীর্ণ ফরসা রমণী। এখন যেন সে কাগজের মত সাদা। তার সুন্দর পাড়ের সাদা শাড়ির আঁচলটা হাওয়ায় ফড়ফড় করে উড়ছে। হঠাৎই মনে হল তার উপস্থিতি যেন পুরো পরিবেশের ওপর প্রভাব ফেলেছে।
    পাখিরা - নির্মল ভার্মা translated by ছন্দা চট্টোপাধ্যায় বিউট্রা
    সংখ্যা ৯১ | গল্প | July 2023
    ন্যাড়ার বেলতলা - অনিরুদ্ধ সেন
    সংখ্যা ৯০ | গল্প | April 2023
    নতুন চাকরিটা দুর্ধর্ষ না হলেও চলনসই। তবে মুম্বই কর্মব্যস্ত মহানগর। এখানে থাকলে এর চেয়ে ভালো চাকরির খোঁজ পাওয়া অসম্ভব নয়। কিন্তু কৌশিক তার আগে অতীতের ধাক্কা সামলে একটু থিতু হতে চায়। বছর দুয়েকে সেটা হয়েও এসেছিল। এখন সে চেম্বুরে
    পার্টনার - বিশ্বদীপ সেনশর্মা
    সংখ্যা ৯০ | গল্প | April 2023
    পরেশ দারোগা লাঠি তুললেন। কিন্তু সিধুর পিঠ অবধি পৌঁছানর আগে লাঠিটা মাঝপথে যেন আটকে গেল। পরেশের মনে হল লাঠিটা কেউ চেপে ধরেছে। তিনি প্রাণপণে টানাটানি করেও লাঠিটা ছাড়াতে পারলেন না। তারপর কে যেন এক ঝটকায় লাঠিটা তার হাত থেকে
    পিলুদের পাশের বাড়ি - চন্দ্রাবলী ধর
    সংখ্যা ৯০ | গল্প | April 2023
    পিলু শুনল, বাবা খেতে বসে মাকে বলছেন,--শুনতাছি, এইবার হিন্দুরাও পাল্টা এ্যাটাক শুরু করছে। এই পাড়ায় যে একঘর মুসলমান আছে সে তো অনেকেই জানে। মা ভয় পেয়ে বললেন--এই পাড়ায়ও কি এ্যাটাক হইব নাকি! বাবা বললেন, --কওন যায় না। যা পরিস্থিতি,
    কবিরেকঃ প্রজাপতিঃ - গান্ধর্বিকা ভট্টাচার্য
    সংখ্যা ৯০ | গল্প | April 2023
    না কি আজ অত্রির পালা আসছে বলে সে এত চিন্তা করছে? দু'দিন আগে অবধিও বাবা-মায়ের দেওয়া খাবার খাওয়ার সময়ে সে কি এত ভেবে দেখেছে? যারা সেই খাবার জোগাড় করে এনেছে সেই মানুষগুলো কারা, তাদের প্রকৃত পরিচয় কি, তা নিয়ে মাথা ঘামিয়েছে? প্লেটের উপর
    কালাচাঁদের বিপদ - ইন্দ্রাণী গোস্বামী
    সংখ্যা ৯০ | গল্প | April 2023
    লক্ষ্মী খুব আতঙ্কে থাকে আজকাল। চাঁদ বড্ড দুরন্ত। একা ঘরে কি করে, সারাদিন ধরে টো-টো করে ঘুরে বেড়ায়। কাল নাকি ঘুরতে ঘুরতে রণডিহা চলে গেছিল। সেখানে নদীর চরে জেলেদের মাছধরা দেখছিল। সারাদিন কাজ না করলে চলে না লক্ষ্মীর। স্কুল থাকলে এত ভাবতে
    কমবখ্‌ৎপু্রের কাণ্ডজ্ঞানহীন হুরী - ইন্দ্রনীল দাশগুপ্ত
    সংখ্যা ৯০ | গল্প | April 2023
    জুম্মন বুঝল শহরের তামাম জনতাকে রেহাই দেওয়ার জন্য নিজের ইচ্ছেতেই কমবখ্‌ৎপু্রের দেয়ালে তার মিলিয়ে যাওয়া উচিত। এটা ভেবে যখন সে একটু কাষ্ঠ হাসি হেসে সবাইকে শেষবারের মতো দেখে নিচ্ছে তখন হারুন রশিদ নামের একটা একশো ষাট বছরের বুড়ো সবার থেকে দশ হাত দূরে বাঁশের লাঠি হাতে
    অমলতাস - পূর্বিতা পুরকায়স্থ
    সংখ্যা ৯০ | গল্প | April 2023
    সন্ধ্যের পর সবাই যখন শ্মশান থেকে বাড়ি ফিরে এল তখন অমলের বুকটা হু-হু করে উঠল। সবাই এল, শুধু দাদু ছাড়া। কেন জানি অমল এক দৌড়ে দাদুর ঘরে চলে গেল। শূন্য বিছানাটা ওর মনটাকে আরো শূন্য করে দিল। ও তখন এক দৌড়ে বারান্দায় চলে এল, ও মূর্তির মত শক্ত হয়ে
    রূপকথা - শাম্ভবী ঘোষ
    সংখ্যা ৯০ | গল্প | April 2023
    বৃকসমাজের নারীদের আর্তচিৎকারে চমকে উঠল এক সান্ধ্য চরাচর। ডেরা থেকে সভয়ে বেরিয়ে এসে উঁকি দিতেই রক্ত হিম হয়ে গেল সকলের। অরণ্যের গভীরে—যার অদূরেই বনস্পতির ভীড় মিলিয়ে গিয়েছে একটুকরো ফাঁকা জমির প্রান্তে—পড়ে আছে একটা পচা-গলা শব। দেহটা যে
    গভীর গোপন - তানিয়া দত্ত ঘোষ
    সংখ্যা ৯০ | গল্প | April 2023
    অলি আশ্চর্য হয়ে ভাবে, কেন প্রত্যেকবার এমন হয়? সে কি তবে অসুখী? একেবারেই না। সুতনুর মতো বন্ধু তার স্বামী। দুই কৃতী সন্তান তাদের। চুলের রুপোলি রেখার সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে। তবুও প্রতি সরস্বতী পুজোয় মনে ঠিক পড়বেই, কেন যে সেদিন অমন দুর্ব্যবহার করলো সে নিজে। ভাবতেই যেন একরাশ লজ্জা
    সুক্তো - উত্তম বিশ্বাস
    সংখ্যা ৯০ | গল্প | April 2023
    সুরীর হাত ঘুরে থালা এখন উলুপির হাতে। এমন সময় ঘটল এক বিপত্তি। থালা উড়ে গিয়ে পড়ল জলে। সবাই থ। সুরীর শাশুড়ি আজ ওকে আস্ত রাখবে না! কী হবে এখন? সুরী হাঁপাচ্ছে খুব। কাঁদতেও লজ্জা। অনেকেই বলল, “একখান থালা তো, নাবলে নিশ্চয়ই পাওয়া যাবে। তাছাড়া বরণ সম্পন্ন
    ঈশ্বরের গতিপথ - দিবাকর ভট্টাচার্য
    সংখ্যা ৯০ | গল্প | April 2023
    প্রথম ব্যক্তিটি হতভম্বের মতো তাকিয়ে রইল কথাগুলো শুনে। যেন তার মাথায় আকাশ ভেঙে পড়েছে। দ্বিতীয় ব্যক্তিটি তার ওই অসহায় মুখের দিকে তাকিয়ে খুব সহানুভূতির সঙ্গে বলল — "যাক গে। এখন তো আর কিছু করার নেই। তাই এই নিয়ে তুমি আর
    দা লাস্ট সোনাটা - সম্বিৎ বসু
    সংখ্যা ৯০ | গল্প | April 2023
    স্তেফান আমার আস্তিনে টান দিলেন। "চলে আসুন। এখানে থেকে কিছু হবে না। আমাকে কালকের মধ্যে জিনিভা পৌঁছতেই হবে। এয়ারস্পেস ছ'ঘন্টার জন্যে বন্ধ হলেও, খোলার পরে এয়ার ট্রাফিক স্বাভাবিক হতে অন্তত আরও দুদিন লাগবে। অন্য ব্যবস্থা দেখতে হবে।" আমি ধন্দে পড়লাম। অন্য কোন ব্যবস্থা? ট্রেন? স্তেফান বললেন, "এখন যে কোন পাবলিক ট্রান্সপোর্টেই খুব রাশ হবে।" আমি ভাবছি একটা গাড়ি ভাড়া করে নেব। তাও ...
    শেষ স্যালুট آخری سلیوٹ - সাদাত হাসান মান্টো translated by মূল উর্দু থেকে অনুবাদ: শুভময় রায়
    সংখ্যা ৯০ | গল্প | April 2023
    ভারত-পাকিস্তান দুটি ভিন্ন দেশ হয়ে যাওয়ার পরেই অক্টোবর ১৯৪৭-এ কাশ্মীর নিয়ে দুদেশের মধ্যে যুদ্ধ শুরু হয়। এই দুটি রাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ধরনটা কেমন হবে তা তখনই আন্দাজ করতে পারছিলেন লেখক। কাশ্মীরে যুদ্ধ শুরু হওয়ার চার বছরের মধ্যে তিনি লিখে ফেলেন এই গল্পটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ে আসা মুসলমান, হিন্দু, শিখ সেপাইরা কয়েক বছরের মধ্যেই অন্য একটি রণক্ষেত্রে হয়ে গেল পরস্পরের
    বাঁদরের ঘা بندر کا گھاؤ - হাজরহ মসরুর translated by মূল উর্দু থেকে অনুবাদ: শুভময় রায়
    সংখ্যা ৯০ | গল্প | April 2023
    ঘটনার পরে অনেক মাস পেরিয়েছে। সে বুঝতে পারত যেখানে তার বড় ভাইয়ের বেয়াড়াপনাকে ‘বড় হয়ে উঠছে, এ বয়েসটাই তো এরকম’ বলে ভুলে যাওয়া হত, তার মহাপাপকেও একদিন সেইভাবে ভুলে যাওয়া হবে। কিন্তু সে এমন এক পাগলি যে আওরতদের সম্মান যে কতটুকু তা ভুলে গিয়েছিল। মহিলারা তো কাঠের পুতুল যার দড়িটা আছে সমাজের ক্ষতবিক্ষত হাতে। কুষ্ঠব্যাধিগ্রস্ত সেই হাত যখন চুলকোয়, তখন দড়িতে টান পড়ে কাঠের পুতুলেরা নাচে। কিন্তু যদি এই কাঠের পুতুলে প্রাণ আসে আর সে
    খরগোশ আর কচ্ছপের গল্প - সংগ্রামী লাহিড়ী
    সংখ্যা ৯০ | গল্প | April 2023
    মনের দুঃখ মনেই চেপে রেখে বাবাইয়াগার পা টেপে সে। ডাইনি ঘুমিয়ে পড়লে নিজেও একপাশে গুটিসুটি মেরে শুয়ে পড়ে। ঘুম আসে না চোখে। জেগে জেগে আকাশ পাতাল ভাবে, কেন সেদিন চোখে এমন রাজ্যের ঘুম ছেয়ে এল, পথের ধারেই ঘুমিয়ে পড়ল সে, এমনি সে মরণ-ঘুম! আর আজ দেখ! ঘুম পালিয়েছে তাকে ছেড়ে।
    সদা বাহার - ভবভূতি ভট্টাচার্য
    সংখ্যা ৯০ | গল্প | April 2023
    ভাদ্রমাসে ভাগীরথীর তীরে দাচা-বাবার মেলা বসে আসছে সুদীর্ঘকাল ধরে। নানান ধর্মের লোক আসে বাবার মাজারে মাথা ঠেকাতে, মানত করতে, মানত খুলতে।

    অষ্টাদশ শতকের মাঝামাঝি এই সুফীসন্ত্‌ দাচা-বাবা, ওরফে দানেশ শেখ, পাঞ্জাবে গিয়ে বুল্লেহ্‌ শাহের মুরিদ হয়ে ফিরে আসেন, এবং রাম-রহিমের একাত্মতার বাণী প্রচার করতে থাকেন। অদ্ভুত কিছু ঐশ্বরিক ক্ষমতা ছিল তাঁর--যে-সব গল্প আজও লোকমুখে ফেরে। বংশপরম্পরায় নাকি সে-সব অলৌকিক ক্ষমতা বাহিত হয়ে চলেছে। গপ্পকথা, অবিশ্যি
    কোল্যাটারাল ড্যামেজ - সিদ্ধার্থ মুখোপাধ্যায়
    সংখ্যা ৯০ | গল্প | April 2023
    বলা-কওয়া নেই চারু একদিন অফিসে চলে এল। সন্ধে গড়িয়ে তখন রাত উঁকিঝুঁকি দিচ্ছে। একটা অ্যানিমেশন তৈরি করে ক্লায়েন্ট রিভিউয়ের জন্য পাঠানোর ছিল, আরজেন্টলি... দিব্যর দেরি হচ্ছিল। অফিস প্রায় ফাঁকা, সিকিউরিটি সঙ্গে করে নিয়ে এসে চারুকে দিব্যর কেবিনে ছেড়ে দিয়ে গেল। এ অফিসে এমন কিছু চোখে লাগার মত ব্যাপার নয়। ডেডলাইনের মাথামুন্ডু থাকে না, অনেকেই রাত করে বসে। মেয়েদের আনাগোনাতেও তেমন বিধিনিষেধ নেই। সাধুসন্তদের দিয়ে আর তাই হোক, অ্যাড এজেন্সি চলে না। চারু এসে আক্ষরিক অর্থেই কেঁদে পড়ল, “স্যর,
    মরুতীর্থ - পীযূষ বন্দ্যোপাধায়
    সংখ্যা ৯০ | গল্প | April 2023
    একদিন দেখেন, সত্যিকার খেজুর গাছটির সব আসল পাখি উড়ে গেছে। কিন্তু মরীচিকায় উদ্ধৃত তাদের প্রতিবিম্বগুলি তেমনই স্ফূর্তিতে আছে। শিবনাথ চিন্তায় আকুল হ’য়ে ঘরে ফিরলেন। আসল পাখিগুলি না হয় খুঁটে খাবে কিছু না কিছু, কিন্তু প্রতিবিম্বের ওরা
    সকালের ফোন - পরন্তপ বসু
    সংখ্যা ৯০ | গল্প | April 2023
    —কেমন আছেন মেসোমশাই?
    —ঠিকই আছি। প্রতীকের সঙ্গে তোমার কথা হয় সহেলী?
    সহেলী একটু নিবে যায়।
    —হয়।
    —প্রতিদিন?
    —না মেসোমশাই! প্রতিদিন নয়।
    বোমারু বিমান আর শিশুরা - অচিন্ত্য দাস
    সংখ্যা ৯০ | গল্প | April 2023
    এমন সময় চারিদিক থেকে সিই-ই-ই করে সাইরেন বেজে উঠল। মানে বোমারু বিমান আসছে বোমা ফেলতে। রাসিদ তাড়াতাড়ি ছোট ছেলেটাকে কোলে তুলে নিল। বোমা থেকে বাঁচতে হলে এখনই মাটির নিচে কংক্রীটের ‘শেলটার’-এ আশ্রয় নিতে হবে। এখান থেকে দৌড়ে গেলে ‘শেলটার’-এ পৌঁছোতে দু-তিন মিনিট তো লাগবেই। তার মধ্যে উড়োজাহাজের ঝাঁকও এসে পড়বে মাথার ওপর। রাসিদ হুইসিল বাজিয়ে সবাইকে বলল, “আর গল্প নয়, আমাদের এক্ষুনি শেলটারে পৌঁছতে হবে।”
    খেলনার দাম - অনন্যা দাশ
    সংখ্যা ৯০ | গল্প | April 2023
    দোকানে অনেক খেলনা আর বেশ অনেকগুলোই ওদের খুব পছন্দ কিন্তু বাবা যখন বলে দিয়েছেন তখন কথা না শুনলে তো আর কোনদিন দোকানে আসতে পারবে না তাই ওরা চুপ করেই থেকেছে। প্লুটোদার জন্যে খেলনা পছন্দ করে, প্যাক করে, দাম দিয়ে গাড়িতে উঠে বাড়ির দিকে চলল ওরা। পথে হঠাৎ গাড়ির আয়নায় বাবার চোখে পড়ল পিছনের সিটে বসা আট বছরের রনির হাতের খেলনাটার দিকে।
    দরজা - অরিন্দম গঙ্গোপাধ্যায়
    সংখ্যা ৮৯ | গল্প | January 2023
    রাতে প্রচণ্ড যন্ত্রণায় ঘুম ভাঙল। কেউ বার বার লাথি মারছে, বলছে, কুত্তে কা আউলাদ, কালা জাদু করতা হ্যায়, অব চুপচাপ মরনা। হাল্কা পায়ের শব্দ, যেন অনেকগুলো পা-জোড়া দৌড়তে দৌড়তে মিলিয়ে গেল। আগুনের হল্কা, তাপ আসছে কোথাও থেকে। সম্বিত পেয়ে দেখি পাইনবনের মধ্যে
    হে মাধবী - দিবাকর ভট্টাচার্য
    সংখ্যা ৮৯ | গল্প | January 2023
    প্রখর পাণ্ডিত্য আর জীবনের অভিজ্ঞতাকে মিশিয়ে নিজের মধ্যযৌবনের পাঁচটি বছরে বাংলা সাহিত্যের রাজপুরুষ সুবর্ণ মুখোপাধ্যায় লিখেছিলেন তাঁর জীবনের প্রথম উপন্যাস — ‘হে মাধবী’। অত্যন্ত দুঃখের কথা এই যে তাঁর জীবদ্দশায় এই উপন্যাসটিকে সেইসময়ের কিছু প্রকাশক
    মন্দ ছেলে - অনন্যা দাশ
    সংখ্যা ৮৯ | গল্প | January 2023
    রেয়ান বলল, “জানো মাসি আমি ভেবেছিলাম বাজে ছেলে হয়ে গেলে কোন নিয়ম মানতে হবে না, যা খুশি তাই করব, খুব মজা হবে কিন্তু যেটা ভুলে গিয়েছিলাম সেটা হলো বাজে ছেলেদের কেউ পছন্দ করে না। কেউ তাদের বন্ধু হতে চায় না, তাদের সঙ্গে কেউ কথা বলে না! মাও আমাকে
    চিড়িয়াখানায় যাব না - অচিন্ত্য দাস
    সংখ্যা ৮৯ | গল্প | January 2023
    কাকাবাবু একটু থামলেন। রুমাল বার করে মুখ মুছলেন। তারপর বললেন, “না রে না, মারব কেন? আমি শাবলটা দিয়ে গরাদের তালাটা ভেঙ্গে দিলাম। তারপর খাঁচার দরজা হাট করে খুলে দিলাম। বললাম, ‘বনের হরিণ, তুই বনে ফিরে
    মমি ও সপ্তম চাঁদের রহস্য - আর্যা ভট্টাচার্য
    সংখ্যা ৮৯ | গল্প | January 2023
    ঘড়ির দিকে ওমর তাকিয়ে দেখে রাত সাড়ে বারোটা। আর এক ঘন্টা। তারপরেই এস্পার কি ওস্পার। এক মুহূর্তের জন্য ওমরের হৃদপিণ্ডটা যেন বন্ধ হয়ে গেল। একটা ভয় তার হৃদপিণ্ডটাকে শক্ত মুঠোয় চেপে ধরলো। উঃ, ঘরের নিশ্চিন্ত
    সান্তা ও মান্তার গল্প - বিশ্বদীপ সেনশর্মা
    সংখ্যা ৮৯ | গল্প | January 2023
    সান্তা গোঁফ-দাড়ির ফাঁকে মুচকি হেসে ঝোলায় হাত ঢুকিয়ে একটা খুব সুন্দর প্যাকেট বার করে তার দিকে এগিয়ে ধরল। সে প্যাকেটটা নিল, কিন্তু এত অবাক হয়ে গেছে যে থ্যাঙ্ক ইউ বলতেও ভুলে গেল। সান্তা এবার তাকে হাত নেড়ে টা-টা করল, তারপর ঘর থেকে বেরিয়ে
    বহুরূপে - অনিরুদ্ধ সেন
    সংখ্যা ৮৯ | গল্প | January 2023
    ঐ বাড়িটির একটি ইতিহাস আছে। ওটি ছিল পুণের এক ভদ্রলোকের আউটহাউস। বিপত্নীক ভদ্রলোক তাঁর মেয়েকে নিয়ে ছুটিছাটায় ওখানে আসতেন। একদিন তিনি মেয়েকে বাড়িতে রেখে লোনাওলায় কিছু কাজে গিয়েছিলেন। এই সুযোগে কোনও দুষ্কৃতী মেয়েটিকে
    ভবিতব্য - চিন্ময় বসু
    সংখ্যা ৮৯ | গল্প | January 2023
    আমার অফিস চেম্বারে সকাল এগারটাতে আবার সেই পিয়ন হঠাৎ দরজা ঠেলে খুলে ঢুকল, সঙ্গে সেই বাচ্চা মেয়েটা। ঠিক আগের বারের মতই আমার টেবিলের সামনে, মাটিতে সাষ্টাঙ্গে পড়ে হাউ হাউ করে কেঁদে যাচ্ছিল লোকটা। আমায় না জানিয়ে আবার এদের আমার
    সহজ নয় - গান্ধর্বিকা ভট্টাচার্য
    সংখ্যা ৮৯ | গল্প | January 2023
    চিকু বাঁদরটাকে জড়িয়ে ধরতে যায়। বাঁদরটা খিমচে চিকুর হাত লাল করে দিল। চিকু দীর্ঘশ্বাস ফেলে। দিনের আলোয় বোঝা যাচ্ছে, ভোর বেলা যেখানে সে শুয়ে পড়েছিল সেটা একটা বড় পার্ক। সেখানে বাঁদর নিয়ে বসে থাকাটা নিরাপদ নয়। বলা যায় না, কে কোথায় নালিশ
    রাক্ষুসে এক নগরের গল্প - হাসান জাহিদ
    সংখ্যা ৮৯ | গল্প | January 2023
    দীর্ঘ এক দশক পর তিনি এই দেশে এসেছেন। এক দশকের অর্ধেক তাঁর কেটেছে স্বপ্নে, অর্ধেক বাস্তবে। স্বপ্ন দেখতেন তিনি বাংলাদেশে এসে একটা বাংলোবাড়ি বানিয়ে সেখানে বসে চা খেতে খেতে পাখির গান শুনছেন। আর বাস্তবে চলে যেতেন মন্ট্রিয়াল নামের
    ইচ্ছামৃত্যু - রাহুল রায়
    সংখ্যা ৮৯ | গল্প | January 2023
    এবার আসল কাজের পালা। ছেলে-মেয়ের সামনেই পিসিমার আলমারির লকার খুলে টুকটাক কিছু গয়না ইত্যাদির পর বেরোল একটা বড় খামের মধ্যে বহু প্রতীক্ষিত সেই ‘উইল’। পিসিমা কাঁচা কাজ করেন নি - খামটার মুখ আঠা দিয়ে সীল করা ছিল। তার ওপর কাঁপা-কাঁপা হাতে পিসিমার
  • ... 3456789101112 ... (281 to 320 of total 1390)
  • কীভাবে লেখা পাঠাবেন তা জানতে এখানে ক্লিক করুন | "পরবাস"-এ প্রকাশিত রচনার দায়িত্ব সংশ্লিষ্ট রচনাকারের/রচনাকারদের। "পরবাস"-এ বেরোনো কোনো লেখার মধ্যে দিয়ে যে মত প্রকাশ করা হয়েছে তা লেখকের/লেখকদের নিজস্ব। তজ্জনিত কোন ক্ষয়ক্ষতির জন্য "পরবাস"-এর প্রকাশক ও সম্পাদকরা দায়ী নন। | Email: parabaas@parabaas.com | Sign up for Parabaas updates | © 1997-2026 Parabaas Inc. All rights reserved. | About Us
কি ভাবে লেখা পাঠানো যাবে এবং লেখা প্রকাশ-সংক্রান্ত কয়েকটি নিয়ম
(১) লেখা, ছবি অপ্রকাশিত (এর মধ্যে আন্তর্জাল [পত্রিকা, ব্লগ, ফেসবুক ইত্যাদিও ধরতে হবে]) ও মৌলিক হওয়া চাই।
(২) ই-মেইল ঠিকানাঃ parabaas@parabaas.com
(৩) লেখার মধ্যেই আপনার ই-মেইল ঠিকানা, সাধারণ ডাক-ঠিকানা, ফোন নম্বর দেবেন - তাহলে লেখকের সঙ্গে যোগাযোগ করতে সুবিধা হয়।
(৪) কবিতা পাঠালে এক সঙ্গে অন্তত তিনটি কবিতা পাঠালে ভালো হয়।
(৫) ইউনিকোড হরফে এখন পরবাস প্রকাশিত হচ্ছে - সেই মাধ্যমে লেখা পেলে আমাদের সুবিধা হয়, কিন্তু অন্য মাধ্যমে, যথা "বাংলিশ", অন্য ফন্ট-এ, বা হাতে লেখা হলেও চলবে। সাধারণ ডাক-এ পাঠালে অবশ্যই কপি রেখে পাঠাবেন, কারণ লেখা/ছবি ফেরত পাঠানো সম্ভব নয়।
(৬) 'পরবাস' বা 'ওয়েবশিল্প'-সংক্রান্ত পরামর্শ ও সহযোগিতাও আমাদের কাম্য।
(৭) পরবাসে প্রকাশিত লেখা আন্তর্জাল ও অন্য বৈদ্যুতিন মাধ্যমে প্রকাশ করা যাবে না। পরবাসের পাতার লিংক দেয়া যাবে। পরবাসে প্রকাশের ১২০ দিন পরে অন্য কাগুজে মাধ্যমে প্রকাশিত হতে পারে কিন্তু সেখানে পরবাসে পূর্ব-প্রকাশনের উল্লেখ রাখা বাঞ্ছনীয় এবং সঙ্গত।
(৮) লেখক এই নিয়মগুলি মান্য করছেন বলে গণ্য করা হবে। এর কোনোরকম পরিবর্তন চাইলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন।

সাধারণ ডাকযোগে লেখা, ছবি, বই ইত্যাদি পাঠানোর ঠিকানার জন্যে ই-মেইলে parabaas@parabaas.com অথবা ফোন-এ (+91)8609169717-এ যোগাযোগ করুন। আমরা আপ্রাণ চেষ্টা করি সব লেখার লেখকদের উত্তর দেবার, কিন্তু অনেক সময় অনিবার্য কারণবশতঃ তা সম্ভব না হতেও পারে। সেই জন্য লেখা পাঠানোর ৬ মাসের মধ্যে উত্তর না পেলে ধরে নিতে হবে যে লেখাটি মনোনীত হয়নি। আপনাদের সবাইকে অনুরোধ করছি আপনাদের সৃষ্টিশীল রচনা পাঠাতে, এবং সে-জন্য আগাম ধন্যবাদ।
Sign up for Parabaas Updates