• পরবাস : মন্তব্য / Comments
  • এই সংখ্যা নিয়ে মন্তব্য জমা দিন / Make a comment about this issue
  •   (?)
  • Older Comments - পুরোনো মন্তব্য/চিঠি
  • 123456789
  • অবিকল্প | দিবাকর ভট্টাচার্য | সংখ্যা : ৯৬ | September 2024
    Rajesh Ganguly : Batanagar : 2026-11-10
    কী অসম্ভব এক গল্প! আশ্চর্যের শিখরে দাঁড়িয়ে ঝাঁপ দেওয়া ছাড়া উপায় নেই, কারণ এই গল্প পাঠের পর পৃথিবীর বাকি গল্পদের আর কোন অস্তিত্ব থাকে না...
  • রোদ যেখানে সবুজ | নিবেদিতা দত্ত | সংখ্যা : ১০৪ | October 2026
    Champakali Ayyub : Thane : 2026-11-04
    সবুজ রোদের মতোই তরতাজা আলেখ্য!
  • চেনা মানুষের মতো | দেবাশিস দাস | সংখ্যা : ১০৪ | October 2026
    Parnalekha Bandyopadhyay : Kolkata : 2026-11-03
    প্রতিক্রিয়ার ঊর্ধ্বে… কোন ক‍্যাটেগরিতে ফেলব এই গল্পকে ঠিক বুঝতে পারছি না। এটাই দেবাশীষ দাসের লেখনীর USP
  • অন্যায় | অনুষ্টুপ শেঠ | সংখ্যা : ১০৪ | October 2026
    Yashodhara Raychaudhuri : North 24 Parganas : 2026-11-02
    চমক প্রদ গল্প৷ বর্ডারিং অন সাই ফাই৷ ওদিকে রহস্যের আমেজ
  • আমাদের যাদবপুর আর যাদবপুরের আমরা (১) | সুনন্দন চক্রবর্তী | সংখ্যা : ১০০ | October 2025
    অংশুমান গুহ : কলকাতা : 2026-11-02
    অপুর্ব সুন্দর লেখা!
  • ভাসান | চিরন্তন কুন্ডু | সংখ্যা : ১০৪ | October 2026
    অংশুমান গুহ : কলকাতা : 2026-10-30
    দারুণ লাগল।
  • ডুমস্ক্রোলিং | যশোধরা রায়চৌধুরী | সংখ্যা : ১০৪ | October 2026
    অংশুমান গুহ : কলকাতা : 2026-10-30
    খুব সুন্দর লেখা। চিরন্তন কুণ্ডুর ঝাঁকিদর্শন মনে পড়ে গেল।
  • ডুমস্ক্রোলিং | যশোধরা রায়চৌধুরী | সংখ্যা : ১০৪ | October 2026
    Rupsa Dasgupta : Kolkata : 2026-10-28
    খুব মজা পেলাম, আজকের কবি ও লেখকদের এপাং ওপাং ধপাং হওয়ার গল্প।
  • লালা যশবন্তের হাভেলি لالہ جسونت کی حویلی | মির্জ়া হামিদ বেগ | translated by শুভময় রায় | সংখ্যা : ১০৪ | October 2026
    কৌশিক মিত্র : কলকাতা : 2026-10-27
    আহা! কী কাজ! যেমন গল্প, তেমনই তর্জমা। গল্প, উপন্যাস, অনুবাদে ফুটনোট দেওয়ার এই পদ্ধতি বাংলা সাহিত্যে প্রচলিত হওয়া দরকার। এই লেখা আমাকে শ্রীমতী উর্বশী বুটালিয়ার "দ্যা আদার সাইড অব সাইলেন্স: ভয়েসেস ফ্রম দ্যা পার্টিশন অব ইন্ডিয়া"-র কাছে আবার ফিরিয়ে নিয়ে গেল।

    শুভময় বাবু ভালো থাকুন। কলম দীর্ঘজীবী হোক।

    ভবদীয় —কৌশিক মিত্র।
  • ঝালমায় ঝামেলা | শুভ্রা বসু (২) | সংখ্যা : ১০৪ | October 2026
    Debasis Roy : Kolkata : 2026-10-26
    প্রথম ভ্রমণ সাহিত্যেই বাজিমাত। লেখা পড়তে পড়তে আমিও যেন ভ্রমণ সঙ্গী হয়ে গেছিলাম। চমৎকার। আরও লেখা পড়তে চাই। থামলে হবে না। আনন্দ যত সবার সাথে ভাগ করে নেওয়া যায়, ততই তা বেড়ে যায়। তাই পরবর্তী লেখা পড়ার অপেক্ষায় রইলাম।
  • তারার গান | অরিন্দম গঙ্গোপাধ্যায় | সংখ্যা : ১০৪ | October 2026
    নিরুপম নন্দী : ব্যাঙ্গালোর : 2026-10-24
    'প্রতীম' - অর্থ তুল্য, সদৃশ, মতো বা প্রতিচ্ছবি। ছোটগল্পের ছোট্ট পরিসরে 'প্রীতম'-এর ঈ-কারের পুনর্বাসনে চরিত্র চিত্রায়নের কী অদ্ভুত মুন্সিয়ানা! আর, অর্ফিয়াস? এক ছোটগল্প আরও কত গল্প খুঁজে নিতে, জানতে বাধ্য করে! Lyre - বীণা - Lyra তারকমণ্ডল - Vega, 5th brightest star, a pulsating Pulsar- পালস্, ছন্দ, কাব্য, সঙ্গীত - যার দেবতা অ্যাপোলো - তার সঙ্গীতজ্ঞ পুত্র অর্ফিয়াসের বিষাদ ভরা গ্রিশিয়ান মনসা মঙ্গল! মন্দ কি যদি গ্রীক মিথলজি আর constellation-এর ফোনাকর্ষণ পরিপন্থী এই বলের প্রভাবে আমাদের হেঁটমুন্ড কখনও, কিছুক্ষণ ঊর্ধ্বমুখী হয়? নদীর 'বুকের ওপর চেপে বসে' থাকা সাঁকো দিয়ে দুই পাড়ের দুই সমান্তরাল দুনিয়ায় এ গল্পের অনায়াস সঞ্চরণ। এক আঁধার জগৎ থেকে হেডেস আর পারসিফোনের আন্ডারওয়ার্ল্ড। কিন্তু অন্ধকারই শেষ কথা নয়। দরদী এ স্রোতস্বিনী মানব মনের যে সাগরে মেশে সেখানে পাঠকের জন্য রয়ে যায় তারার আলো। তারার গান। হার্মিসের বীণায় প্লেইডেস তারকা মণ্ডলের সেভেন সিস্টার্সের সাত তারের সপ্তসুরের মত এ গল্পের সুর-সপ্তক এক দক্ষ সুরকারের হাতে পাল্টে যায় প্রতি পরিচ্ছেদে - কী অসীম সাবলীলতায়? আচ্ছা, কোনটা আগে? মুম্বাইয়ের সাম্প্রতিক ঘটনা, নাকি শার্প শ্যুটার নিয়ে এই গল্প লেখা? ভাল লাগে জীবনে যে যেখানেই পৌঁছক না কেন, যখন মানবিক মূল্যবোধটুকু অক্ষুণ্ন থেকে যায়।
  • ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের স্বদেশ-চেতনা | মাধব চট্টোপাধ্যায় | সংখ্যা : ১০৪ | October 2026
    Bijaya Ghosh : Kolkata : 2026-10-24
    ত্রৈলোক্যনাথ সম্পর্কে প্রায় কিছুই জানতাম না। তিনি যে ছিলেন এবং এত বড় মাপের একজন মানুষ ছিলেন প্রথম জানলাম। খুব সাবলীল লেখা।
  • হারানো দিনের গল্প | চম্পাকলি আইয়ুব | সংখ্যা : ১০৪ | October 2026
    অপরূপা চ্যাটার্জী : পার্কসার্কাস, কোলকাতা : 2026-10-23
    খুব ভালো লাগলো। প্রতিটি লেখাই তথ্যসমৃূদ্ধ। সত্যি হারিয়ে গেলাম রূপকথার জগতে। আবার নতুন করে লালকমল, নীলমল, ঠাকুমার ঝুলি, ব্যঙ্গমা-ব্যঙ্গমী, রাক্ষস-খোক্কসের গল্প পড়তে ইচ্ছে হলো।

    লেখাটি যেন রূপকথার সেই সোনারকাঠির ছোঁয়ায় আমার শৈশবকে জাগ্রত করে দিল। যদিও আমার মনে হয় এসব রূপকথা কেবল শিশুপাঠ্য নয়, এর মধ্যেই লুকিয়ে আছে মানবতার মূল্যবোধ, আর জীবনবোধের রসায়ন। জীবন যে কেবল ফুলেঢাকা মসৃণ পথ নয়, সেকথাও (এ অবশ্যইএকান্ত আমার অনুভব)।

    তবে সবচেয়ে মজা পেয়েছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের " YHE VISION ANYBIRD" যেটা পড়েআমার রবীন্দ্রনাথের জীবনস্মৃতির সেই... কলোকি পুলোকি সিংগিল মেলালিং মেলালিং মেলালিং... কথাটি মনে পড়লো। যা' কিনা আসলে...রবিঠাকুরের কথায় বোধহয় ...Full of glee, singing merrily merily.

    এখন কোনো অনুষ্ঠানের বার্তায় দেখি.. Cheap Guest. আর বাংলার ''দূর্গম গিরি কান্তার মরু দূস্তর পারাবার''। সেটি কে/ কারা 'লঙ্ঘন' করবে জানি না ("দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার.. ") ভাষা ও শিক্ষার যে সংকটময় অবস্থা তা' কেবল উদ্বেগই জাগায়।

    তা'রই মধ্যে এমন সুন্দর, রসজ্ঞ, তথ্য ও বিশ্লেষণমূলক লেখা মন ভরিয়ে দিল। আশা জাগালো।

    এমনভাবে তো কখনো ভাবিনি! তেপান্তরের মাঠ আমার কাছে ওই তিন প্রান্তরই মনে হয়েছে, তবে অত ভাবিনি, ব্যঙ্গমা-ব্যাঙ্গমীকে বিরাট পাখী বলে মনে হতো। যাই হোক আবার নতুন করে পড়ার ইচ্ছে জাগলো।

    ভালো থাকুন চম্পাদি। অনেক অবান্তর ও হয়তো অপ্রাসঙ্গিক কিছু বললাম মার্জনা করবেন।

  • মেটিং কল | অর্ঘ্য দত্ত | সংখ্যা : ১০৪ | October 2026
    যশোধরা রায়চৌধুরী : কলকাতা : 2026-10-23
    মেটিং কল ব্লু টুথে শুনিয়ে পাখিকে ডেকে আনা। অপূর্ব কনসেপ্ট।

    গল্পটা এই ছোট্ট একটা প্র্যাকটিসকে ঘিরে কী সুন্দর জাল বুনেছে। কর্পোরেট লাইফ ও সমান্তরাল প্যাশন। অনেক ছেলেমেয়ে এর সাথে আইডেন্টিফাই করবে।

    সুলিখিত গল্প।
  • চৌঠা মে ও মাধবপুকুর | অর্ঘ্য দত্ত | সংখ্যা : ১০৩ | July 2026
    যশোধরা রায়চৌধুরী : কলকাতা : 2026-10-22
    খুব ভাল লাগল। নিবিড় দৈনন্দিনতা, অতি সাধারণ জীবনের গল্প । নরম স্বরে বলা। কিন্তু জমে গেল ।
  • ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের স্বদেশ-চেতনা | মাধব চট্টোপাধ্যায় | সংখ্যা : ১০৪ | October 2026
    Nirjhar Mukhopadhyay : 299, Dum Dum Park, Kolkata -700055 : 2026-10-22
    বন্ধুবর মাধবের লেখাটি পড়ে ভাল লাগলো। স্বল্প পরিসরে ত্রৈলোক্য নাথের মত এক বিশাল মানুষের সর্বাঙ্গীণ পরিচয় ফুটিয়ে তোলার জন্য লেখককে ধন্যবাদ জানাই।
  • হারানো দিনের গল্প | চম্পাকলি আইয়ুব | সংখ্যা : ১০৪ | October 2026
    Madhumita Mitra : Kolkata : 2026-10-22
    কি দারুন....কয়েক লহমায় ফিরে এল ছোটবেলার সেই রূপকথা আর ছোটবেলা র সেই প্রিয় নাচ "কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা"...র দুরন্ত এক ব্যাখ্যা... খুব সুন্দর ❤️ খুব সুন্দর ❤️
  • রূপবতীর ঝিনুকমালা | সিদ্ধার্থ মুখোপাধ্যায় | সংখ্যা : ১০৪ | October 2026
    যশোধরা রায়চৌধুরী : কলকাতা : 2026-10-22
    রূপবতীর গল্পের শেষদিকে আসতে আসতে ম্যাডাম কে সেটা সঙ্গে সঙ্গে বুঝে গেলেও গল্পটা কীভাবে একজিকিউট করবেন লেখক, সেটা দেখতে চাইছিলাম... ভাল একজিকিউশন এবং শেষটা শুরুর সঙ্গে সাযুজ্যপূর্ণ হয়েছে বলেই খুব তৃপ্ত লাগে।
  • মেটিং কল | অর্ঘ্য দত্ত | সংখ্যা : ১০৪ | October 2026
    অর্ঘ্য দত্ত : মুম্বাই : 2026-10-22
    চারটে গল্প পড়ে ফেললাম। যশোধরা রায়চৌধুরীর ডুমস্ক্রোলিং বেশ ঝরঝরে ভাষায় লেখা; কবিতা পাঠের আসরের অসাড়তা এবং এই সময়ের মুহূর্তখ্যাতির মরীচিকা দুই ফুটে উঠেছে এই গল্পে।

    আর পড়লাম মুম্বাইবাসী তিন সহলেখকের গল্প। অনিরুদ্ধ সেন, সিদ্ধার্থ মুখোপাধ্যায় এবং অরিন্দম গঙ্গোপাধ্যায়। কাকতালীয়ভাবে তিনজনের গল্পের‌ই বিষয়কেন্দ্রে আছে ভাড়াটে খুনি, কিন্তু তিনটি গল্পই লেখকদের লেখার স্বাতন্ত্রে সম্পূর্ণ পৃথক এবং সুখপাঠ্য।

    সিদ্ধার্থ মুখোপাধ্যায়ের রূপবতীর ঝিনুকমালা-য় লেখক রূপকথার এমন এক সমান্তরাল জগতের ছবি এঁকেছেন যা পাঠকের কাছে বিশ্বাসযোগ্য হয়ে ওঠে।

    অরিন্দমের গল্প তারার গান-এ মুম্বাইয়ের অপরাধ-জগতের খুঁটিনাটির নিখুঁত বর্ণনার নিচে ফল্গুধারার মতো বয়ে যাওয়া অবিনশ্বর প্রেম সংবেদী পাঠককে আর্দ্র করে তুলবে।

    অনিরুদ্ধ সেনের ভগবান সহায় গল্প সংবাদপত্রে বহুচর্চিত ঘটনার বিবৃতিধর্মী বর্ণনা দিয়ে শুরু হলেও শেষে এসে আকর্ষণীয় পাঠ অভিজ্ঞতা হয়ে ওঠে।

    অন্য লেখাও পড়ব। প্রত্যেকবার‌ই পড়ি। পরবাস পত্রিকার সম্পাদককে ধন্যবাদ এমন বিষয়-বৈচিত্র্যময় সমৃদ্ধ সূচির জন্য। অর্ঘ্য দত্ত/ মুম্বাই
  • মেটিং কল | অর্ঘ্য দত্ত | সংখ্যা : ১০৪ | October 2026
    Pallab Chatterjee : Mumbai : 2026-10-22
    অসাধারণ প্লটের উপর যেন সুসজ্জিত একটি বাংলোবাড়ি। মেটিং কলের এক অদ্ভুত দুরূপযোগ (!) প্রেমেন মিত্তিরের ঘনাদা করেছিলেন, পড়েছিলাম তাঁর লেখা 'গান' গল্পে। তবে তা ছিল বৈজ্ঞানিক গুল্প। এই গল্প রীতিমতো মানবিক, বাস্তবসম্মত আর সুলিখিত। এরকম গল্প আরও পেতে চাই।
  • হারানো দিনের গল্প | চম্পাকলি আইয়ুব | সংখ্যা : ১০৪ | October 2026
    Ratna Guha : Kolkata : 2026-10-22
    এই লেখাটা পড়তে পড়তে আমিও ব্যাঙ্গমা-ব্যাঙ্গমীর পিঠে চেপে ঘুরে এলাম তেপান্তরের মাঠ।
  • এলেম নতুন দেশে | ছন্দা চট্টোপাধ্যায় বিউট্রা | সংখ্যা : ১০৪ | October 2026
    Fatema Shaikh : California : 2026-10-22
    “এলেম নতুন দেশে” বেশ লাগল... অনেক কিছুই connect করতে পেরেছি... আমার তিন দশক হয়েছে...Midwestএ প্রথম কয়েক বছর, তারপরে California... আপনার মত আমারও মনে হয় যে আমার দেশ আর আমার দেশ নয় (নানা কারণে) আর এদেশের জন‍্য মনে হয় যে --
    “मुश्किल हुआ है रहना हमें इस दयार में
    बरसों यहाँ रहे हैं ये अपना नहीं हुआ” (মুনীর নিয়াজী)

  • এলেম নতুন দেশে | ছন্দা চট্টোপাধ্যায় বিউট্রা | সংখ্যা : ১০৪ | October 2026
    Jyotishankar Raychaudhuri : Delhi : 2026-10-21
    1967 বাবা স্ট্যানফোর্ড গিয়েছিল। প্রত্যেক সপ্তাহে মাকে চিঠি লিখতো। প্রথম রাত্রি রাস্তায় কালভার্ট-এর তলায় শুয়েছিল। একজন বৃদ্ধা মহিলা রাস্তা থেকে ওনার বাড়িতে আশ্রয় দিয়েছিল। আমাদের দেশে হতো না।

    তারপর মার্টিন লুথার হত্যাকাণ্ড; আপোলো 11 চাঁদে পৌঁছানো।

    একটা বন্ধু সেকেন্ড হ্যান্ড রাম্বলার গাড়ি দিয়ে গেছিল। বিক্রি করতে। বাবা সেটাতে গাড়ি চালানো শিখল। মা চিঠি পড়ে শোনাতো।

    আমি স্বপ্ন দেখতাম। বাবা গাড়ির সামনে দাঁড়িয়ে--সেই ছবি দেখতাম। বারবার। একটা কলাই করা থালা নিয়ে গাড়ির স্টিয়ারিং হুইল বানিয়ে গাড়ি চালাতাম। সেই থালাটা এখনো আছে। মা সব রেখে দিত। বাবা মা নিজেদের লেখা সব চিঠি জমিয়ে রাখত।
  • ডুমস্ক্রোলিং | যশোধরা রায়চৌধুরী | সংখ্যা : ১০৪ | October 2026
    নন্দিনী গুপ্ত : কানপুর : 2026-10-20
    Layered perspective. ভালো লাগলো।
  • দুটি কবিতা: ভাঙতে ভাঙতে চলি; পুরোনো দিন | অরণি বসু | সংখ্যা : ১০৩ | July 2026
    Chittaranjan Dey : Bankura : 2026-09-20
    একাকীত্ব আর স্মৃতির দারুণ কোলাজ; প্রতিটা পঙক্তিতে এক অদ্ভুত বিষাদ জড়িয়ে আছে।
  • চৌঠা মে ও মাধবপুকুর | অর্ঘ্য দত্ত | সংখ্যা : ১০৩ | July 2026
    pijushkanti das : কোলকাতা : 2026-09-18
    টান টান এক নিটোল গল্প। পড়তে পড়তে হারিয়ে গিয়েছিলাম কোন অজানায়।
  • অবুঝ প্রেমের কাহিনি | অনিরুদ্ধ সেন | সংখ্যা : ১০৩ | July 2026
    pijushkanti das : কোলকাতা : 2026-09-18
    এক সুন্দর অনাবিল গল্প। একরাশ ভালো লাগা।
  • আমাদের যাদবপুর আর যাদবপুরের আমরা (৩) | সুনন্দন চক্রবর্তী | সংখ্যা : ১০৩ | July 2026
    Rupsa Mondal Dasgupta : Phoenix, AZ : 2026-08-19
    শিবাজীদা, মানবেন্দ্রবাবু ও নবনীতাদি, এনাদের শিক্ষক্জীবনের প্রায় শেষ অধ্যায়ে সৌভাগ্যবশত আমি এনাদের দেখেছি। আপনার লেখায় এঁদের দেখতে পাই অন্য এক সময়ের নিরিখে, আমার জন্য এ লেখা অতিমাত্রায় নস্টালজিক। ধন্যবাদ আপনাকে, আপনার কলম অক্ষয় হোক।
  • পিকলুর অশান্তি | ইন্দ্রাণী গোস্বামী | সংখ্যা : ১০৩ | July 2026
    Syamali Ray : California USA : 2026-08-13
    Misti galpo, khub Bhalo laglo.
  • ঘুন্টির কাণ্ড | পূর্বিতা পুরকায়স্থ | সংখ্যা : ১০২ | April 2026
    Anomil : Jaipur : 2026-08-12
    khub bhalo
  • চৌঠা মে ও মাধবপুকুর | অর্ঘ্য দত্ত | সংখ্যা : ১০৩ | July 2026
    Swati Parrack : Kasba : 2026-07-31
    Very nice. I like this story
  • তিনটি কবিতা: ঘড়িঘর; পরিখা; শিলালিপি | অজন্তা রায় আচার্য | সংখ্যা : ১০৩ | July 2026
    রবীন বসু : কসবা, কলকাতা : 2026-07-30
    তিনটি কবিতাই সুন্দর। অভিনন্দন জানাই।
  • চৌঠা মে ও মাধবপুকুর | অর্ঘ্য দত্ত | সংখ্যা : ১০৩ | July 2026
    ATANU SENGUPTA : কলকাতা : 2026-07-29
    পড়ে বুঝলাম হরিণঘাটার স্মৃতি লেখকের মনে অবিনশ্বর। হবেই তো। আমারও হয়, জন্মস্থান না হওয়া সত্ত্বেও। পরিশেষে বলি ভালো লাগলো খুব। চালিয়ে যা।
  • চৌঠা মে ও মাধবপুকুর | অর্ঘ্য দত্ত | সংখ্যা : ১০৩ | July 2026
    Shyamal Ghosh : Mumbai : 2026-07-28
    খুব ভাল লাগল।
  • নরকের নেপোলিয়ান | উত্তম বিশ্বাস | সংখ্যা : ১০৩ | July 2026
    সঞ্জু প্রামাণিক : Ashoknagar,West Bengal : 2026-07-26
    সমগ্র বিশ্বজুড়ে আমরা আলোর পথযাত্রী হতে হতে আকস্মিক ভাবেই যে অন্ধকারের আদিমতায় কতটা ডুবে যাই তা সমাজের বেশকিছু ঘটনায় আমাদের মনে করিয়ে দেয়। উত্তম বিশ্বাসের লেখা নরকের নেপোলিয়ন গল্পে উক্ত ভাবনার এক ভিন্ন ভাস্কর্য ফুটে উঠেছে। এত প্রযুক্তি, বিজ্ঞানের এত অগ্রগতি মানুষের মধ্যযুগীয় বর্বরোচিত ব্যবহারের বিশেষ বিবর্তন আজও ঘটাতে ব্যর্থ। ফলত সংশয়ের সপ্তর্ষিমণ্ডল যেন একপ্রকার চ্যালেঞ্জ করেই বলছে আদৌ কি এই পথে আলো জ্বেলে ক্রমমুক্তি হবে?

    মুক্তি, মুক্তি কি পায় নরক নাম থেকে নতুন নাম পাওয়া শ্রুতি-রা? সমাজে থেকে যারা বারে বারে পরিবর্তনের স্বাদ পেতে চেয়ে একাধিকবার রাষ্ট্রযন্ত্রের শাসন-শোষণের শিকার হন তারা কি মুক্তি পাবে কখনো? একদিকে সভ্যতার অগ্রগতি মানুষের উন্নতির ঔদ্ধত্যের জয়ঢাক অন্যদিকে একশ্রেণির মানুষের আর্ত-আর্তনাদ,এর এক অনন্য মেলবন্ধন নরকের নেপোলিয়ন গল্পের মধ্যে রয়েছে। রয়েছে মিডিয়া-সহ সমাজের বিভিন্ন স্তরের উপর ব্যঙ্গের তীর্যক তীর। বলা চলে এক প্রকার বিচক্ষণ সমাজ সমীক্ষকের মত সমাজের অন্তর্লীন বিভিন্ন ধারাকে আপন মনের মাধুরি ও চরম বাস্তবতার রসে জারিত করে তুলে ধরেছেন, এমন নারকীয় অথচ নান্দনিক রূপবৈচিত্রের কথা। বিনয় মজুমদারের কথা অনুসরণ করে বলা চলে - সকল ফুলের কাছে এত মোহময় মনে যাবার পরেও মানুষেরা কিন্তু মাংস রন্ধনকালীন ঘ্রাণ সবচেয়ে বেশি ভালোবাসে।" সে কারণেই হয়তো শ্রুতি-রা অন্ত:সত্ত্বা হয়, তবুও তারা তাদের সন্তান দুধে ভাতে থাকার স্বপ্ন দেখে। আর লেখক তার সৃষ্ট নরক তথা শ্রুতি চরিত্রের মাধ্যমে ভিন্ন পথে সমাজের জঞ্জাল পরিস্কারের স্বপ্ন দেখেন।
  • অজ্ঞাত | রিঙ্কি দাস | সংখ্যা : ১০৩ | July 2026
    Swagata : Usa : 2026-07-24
    What an incredible packaging ! Kudos to the writer !
  • প্রচ্ছদ | চম্পাকলি আইয়ুব | সংখ্যা : ১০৩ | July 2026
    Aparna Raychaudhuri : Pennsylvania : 2026-07-23
    লেখাটা পড়ে কেমন যেন ছোটবেলায় চলে গেলাম - সত্যজিৎ রায়ের প্রভাব আমাদের বড় হবার সময়ে যে কতখানি সেটা আজ বারবার বুঝতে পারি। ভারী ভালো লাগলো এই লেখাটি পড়ে - চম্পাকলিকে জানাই অনেক অনেক ধন্যবাদ।
  • গ্রন্থ-সমালোচনা | ভবভূতি ভট্টাচার্য | সংখ্যা : ১০৩ | July 2026
    Debasis Mukhopadhyay : Makardah : 2026-07-23
    ভবভূতি ভট্টাচার্যের আলোচনা অতি চমৎকার। খুব ভালো লাগল।
  • রূপসী বাংলায় পারসিক মিঠাই | শুভময় রায় | সংখ্যা : ১০৩ | July 2026
    Arindam Gangopadhyay : Mumbai : 2026-07-22
    ইতিহাস জীবন্ত হয়ে উঠলো। কুর্ণিশ রচয়িতাকে।
  • প্রচ্ছদ | চম্পাকলি আইয়ুব | সংখ্যা : ১০৩ | July 2026
    Kolkata 700040 : 40/13A Moore Avenue, Kolkata Kolkata-700040 : 2026-07-22
    আমি এত নগণ্য, তুই তোর মণিকোঠায় এখনও সোভিয়েত দেশের মলাটের কথা রেখে দিয়েছিস নিজেকে ধন্য মনে করছি। অসাধারণ লাগল, অপূর্ব লাগল তোর লেখা।
  • রূপসী বাংলায় পারসিক মিঠাই | শুভময় রায় | সংখ্যা : ১০৩ | July 2026
    Sutapa joti : Howrah : 2026-07-22
    হাফেজ সম্পর্কে খুব অল্পই জানা ছিল, এত সুন্দর ভাবে অল্প কথায় বিভিন্ন তথ্য দিয়ে লেখক যেভাবে লেখাটি সাজিয়েছেন, সত্যিই প্রশংসনীয়। অনেক তথ্য জানা থাকলে তবে এত সুন্দর একটা লেখার জন্ম হয়। লেখককে আমার নমস্কার।
  • কাছে দূরে: সিমিলিপাল | প্রদীপ্ত কুমার বন্দ্যোপাধ্যায় | সংখ্যা : ১০৩ | July 2026
    Sundar Majumder : Birati, Kolkata-700051 : 2026-07-22
    ভালো লাগল খুব। সম্পূর্ণ ভিন্ন স্বাদের প্রকৃতির এক অসাধারণ রূপ বর্ণনা পেলাম।
  • সাঁওতালী কবি 'সারিধরম'-এর সাতটি কবিতা | বিশ্বেশ্বর কুণ্ডু | সংখ্যা : ৭২ | September 2018
    Anudhan kisku : Mahishdal.dist-birbhum.west bengal : 2026-07-21
    খুবই সুন্দর হয়েছে, এই কবিতাগুলি পড়ে অনেক ভালো লেগেছে। আমি চেষ্টা করব আমার মত অন্যরাও এই কবিতার সম্বন্ধে কিছু জানুক। আমি সত্যিই জানতাম না যে আমাদের ভাষাতে এমন এমন কবিতাগুলো লেখা হয়েছে। সেটা সত্যি তুলনামূলকভাবে মন ছুঁয়ে যাওয়ার ব্যাপার! আমি তো সত্যিই মুগ্ধ হয়ে গেলাম--ধন্যবাদ
  • ভিক্টোরিয়া মেমোরিয়ালের পরী | রঞ্জন রায় | সংখ্যা : ১০৩ | July 2026
    Srabani Dasgupta : Kolkata : 2026-07-21
    ভালো লাগল ভিক্টোরিয়ার পরী।
  • কাগজ কি নাও | শ্রাবণী দাশগুপ্ত | সংখ্যা : ১০৩ | July 2026
    Papiya De : Melbourne : 2026-07-21
    Khub bhalo laglo.
  • জোত-জমি বিষয়ক গল্পকথা | অভিজিৎ সেন | সংখ্যা : ৯০ | April 2023
    dipankar chowdhury : kolkata : 2026-07-14
    অসাধারণ লেখা! মুগ্ধ হলাম পড়ে।।
  • সংখ্যা : ১০২
    Parantap Basu : Durham, England : 2026-06-15
    সিদ্ধার্থ মুখোপাধ্যায়ের হন্তারক গল্পটি একাধিক বার পড়লাম। মুম্বাইয়ের প্রান্তিক মানুষদের নিয়ে একটি অসাধারণ সংবেদনশীল টানটান গল্প। ধন্যবাদ সিদ্ধার্থবাবু !
  • শংকর (১৯৩৩-২০২৬) | রাহুল রায় | সংখ্যা : ১০২ | April 2026
    Rupa Mandal : Ariadaha, Kolkata 700057 : 2026-06-12
    মণিশংকর মুখোপাধ্যায় ওরফে শংকর নিজেই একজন সাগর ছেঁচা মাণিক যাঁর সাহিত্য সরণিতে সবার অবারিত দ্বার। মুখ্য বিষয় হলো তাঁর কলমের মুন্সীয়ানা আর ঘটনার অভিনবত্ব। কিছু কিছু ক্ষেত্রে সম্যক অভিজ্ঞতা তাঁর বিস্তীর্ণ জ্ঞানভাণ্ডার লেখনীর মাধ্যমে প্রকাশ করতে সাহায্য করেছে যা বাস্তবধর্মী হওয়ায় সর্বজনগ্রাহ্য। আমি নির্দ্বিধায় বলতে পারি যে আমার চোখে তিনি একজন অনন্য সাধারণ এবং সবচেয়ে প্রিয় লেখক।
  • ছন্দপতন | রিঙ্কি দাস | সংখ্যা : ১০২ | April 2026
    Angshuman Guha : Kolkata : 2026-06-08
    দারুণ লেখা!

    আমি কিন্তু ইন্দ্রনীল দাশগুপ্তর পর্যালোচনার সাথে একমত নই। চেকভের বন্দুকের মত গোড়া থেকেই হাই রাইজের ইঙ্গিত ছিল, অলংকরণ ছিল হয়তো একটু বেশীই বিশদ, ’এই বাড়ির ছাদে এটাই শেষ ছবি বলে কথা‘-র মধ‍্যে একটা খটকা ছিল (যাকে বলতে পারি ambiguous parsing)। আর তারপর থেকেই চোখের ও মনের ধীরে ধীরে অধোগতি।

    আমি কল্পনা করে নিচ্ছি যে হাস‍্যরসটা লেখিকার ইচ্ছাকৃত। অ‍্যাবসার্ড বাঁচা-মরার অদম‍্য রসিকতার উত্তরে একটা ইয়ার্কি।

    Robert Frost লিখেছিলেন -
    Forgive, O Lord, my little jokes on Thee,
    and I'll forgive Thy great big joke on me.

    আমার অনুবাদ -
    ক্ষমা করো হে দেবতা
    আমার যত রসিকতা
       তোমায় নিয়ে।
    করবো ক্ষমা তবে আমি
    তোমার ইয়ার্কিটা, স্বামী,
       আমায় নিয়ে।
  • অপ্রাসঙ্গিক রবীন্দ্রনাথ | অংশুমান গুহ | সংখ্যা : Rabindranath Tagore | May 2026
    সংযুক্ত দত্ত : কলকাতা : 2026-05-28
    খুব ভাল লাগলো। একদম অন্যরকম। আমি যখন রবি ঠাকুরের উপন্যাস পড়েছি, কখনো এত গভীর ভাবে ভাবিনি।
  • 123456789
  • Older Comments - পুরোনো মন্তব্য/চিঠি