• পরবাস : মন্তব্য / Comments
  • এই সংখ্যা নিয়ে মন্তব্য জমা দিন / Make a comment about this issue
  •   (?)
  • Older Comments - পুরোনো মন্তব্য/চিঠি
  • 123456789
  • শংকর (১৯৩৩-২০২৬) | রাহুল রায় | সংখ্যা : ১০২ | April 2026
    ইন্দ্রনীল দাশগুপ্ত : ইউএসএ : 2026-05-26
    যতদূর মনে পড়ে ক্লাস এইটে, অর্থাৎ বয়স যখন তেরো, স্কুল থেকে চৌরঙ্গী বইটা অধমকে গছানো হয়েছিল। সেই থেকে আমি এবং আমাদের পরিবারের আরো একজন বা দুজন জ্যেষ্ঠ সদস্য শংকরের রূপকথার জগতে ঢুকে হারিয়ে গেছি। শুধু মুখ্য চরিত্ররা নয়, চৌরঙ্গীর অসংখ্য পার্শ্বচরিত্ররাও আজ অবধি আমার সঙ্গ ছাড়েনি। বায়রন সাহেব, মার্কোপোলো, নিত্যহরিবাবু, গুড়বেড়িয়া - এখনো একলা মুহূর্তগুলোতে কাছে চলে আসে। আর কনি দ্য উওম্যান তো কয়েক দশক ধরে জীবনের আইডল।

    শংকর বাংলার বিখ্যাত পত্রিকাগুলোতে ধারাবাহিক উপন্যাস লিখতেন না। সে কারণেই কিনা জানি না, তাঁর শ্রেষ্ঠ লেখাগুলো প্রকাশ হয়ে যাওয়ার পরেও তা নিয়ে চলতি পত্রিকা টত্রিকায় বেশি আলোচনা চোখে পড়ত না। মনে হত যেন অগুনতি পাঠক থাকতেও অন্য লেখক ও সমালোচকরা তাঁকে দেখতে পাচ্ছেন না। (কাউকে দোষ দিচ্ছি না। ব্যক্তিগতভাবে আমার কাছে শংকরের সৃষ্টি এমন সম্ভ্রম উদ্রেককারী যে তার বিষয়ে কিছু লেখার কথা ভাবলে হাত-পা ঠাণ্ডা হয়ে আসে।)

    রাহুল রায়ের এই রচনা পরবাসের শরীরের একটা ছিন্ন অঙ্গ যেন আবার জুড়ে দিয়েছে। দারুণ লাগল পড়ে, এবং আরো ভালো লাগবে যদি ভবিষ্যতে শংকরের সেরা বইগুলোর বিস্তারিত আলোচনা আসতে থাকে।
  • আমার গেম | ইন্দ্রনীল দাশগুপ্ত | সংখ্যা : ১০২ | April 2026
    রূপসা দাশগুপ্ত : Phoenix, AZ : 2026-05-25
    পরবাস পড়তে এসেই ইন্দ্রনীল দাশগুপ্তর লেখার সাথে পরিচয়। এই অপ্রকাশিত উপন্যাসের অংশবিশেষ লেখাগুলি দুরন্ত উপভোগ্য বটে, কিন্তু স্টার ওয়ারস সিরিজের সিকুয়েলের মতই ঘেঁটে ঘ হয়ে যায় মাঝে মাঝে আমার। হোক তাতে ক্ষতি নেই, লেখকের বি্শেষ রসবোধে বিশ্বাস করে নিই এভাবেই পাঠককে চক্কর কাটাতে ভালোবাসেন। হাইস্কুলের কালচারের শুরুর কখানি বাক্যেই অপার আকর্ষণ, জেহুলের মাতে এক মা অনর্গল ছেলেকে টুপি পরাচ্ছে, হ্যাজবীন এর প্রাগঐতিহাসিক কঙ্কাল স্কুলের ঐতিহ্য, হেডস্যরের অহেডস্যরসুলভ কথাবার্তা, এসব অবলীলায় লিখতে পারেন নিজস্ব এক ভঙ্গিমা সৃষ্টি করে নিয়ে, এই style অনুকরণ AI এর পক্ষেও দুঃসাধ্য । লেখেন হাস্যরস ও রম্যরচনা স্টাইলে, বাস্তব ও পরাবাস্তবের এমন মিশেলে ম্যাজিক্যাল রিয়ালিজমের ছোঁয়া যেন। এসব বড় বড় কথা লিখতে হয়, আসল কথা খাঁটি বংদেশীয়, আপনার এ ক্ষমতা ঈর্ষণীয় মশাই। সম্পাদক সমীরবাবুরকে নিয়ে একটু ভয় পেয়ে গেলাম অলস সঙ্গীদের আখড়া-তে পরবাস পত্রিকার জন্মকালের বৃত্তান্ত পড়ে, বেতালসিদ্ধ লেভেলের ক্ষমতা যাঁর তাকে ভয় করে না কে?
  • অপ্রাসঙ্গিক রবীন্দ্রনাথ | অংশুমান গুহ | সংখ্যা : Rabindranath Tagore | May 2026
    ইন্দ্রনীল দাশগুপ্ত : ইউএসএ : 2026-05-22
    কবিতা, গল্প, প্রবন্ধ, রম্যরচনা, ক্রস-ওয়ার্ড - এমন কোনো বিভাগ নেই যেখানে পরবাসের পলিম্যাথ অংশুমান গুহকে দেখা যায় না। (অংশুমান যে রবীন্দ্র-অনুরাগী তা এইটুকু জেনেই বলে দেওয়া যায়)। রবীন্দ্রনাথের রচনাভিত্তিক এই লেখাটা শুধু সবদিক থেকে রমণীয় নয়, এর মধ্যে তিথিডোর শব্দটাকে অংশুমান যেভাবে এবং যে প্রসঙ্গে শুনিয়েছেন তাতে আমি কোকিলের ডাক ভুলে গেছি। তিথিডোর বাংলার শ্রেষ্ঠ শব্দের অন্যতম - বুদ্ধদেব বসু যার জন্য গোটা উপন্যাস লিখে ফেলেছিলেন। অংশুমানের লেখা থেকে জানলাম শব্দটা রবীন্দ্রনাথের আবিষ্কার।

    তার মানে অন্তত এক হাজার বছর ধরে তিথি থাকত সংস্কৃত কাব্যে, আর ডোর তাকে খুঁজে বেড়াত হিন্দভী পদে। সমাজ আলাদা, সমাস অবৈধ। কুহু আর কেকার মতোই তারা মিলিত হতে পারেনি, যতদিন না রবীন্দ্রনাথ তাঁর নিজের বুক থেকে কয়েক ফোঁটা রক্ত দিয়ে এদের জুড়ে দিলেন। খুঁজে দেখলাম তিথি শব্দ নাকি এসেছে তন্‌ ধাতু থেকে, যার অর্থ তন্তুর মতো টেনে বিস্তৃত করা। সময় বা চন্দ্রের কলাকে বিস্তার করার সময়ে তিথি থাকে আকাশে। আর ডোর'এর সংস্কৃত মাতামহী 'দহর' এসেছিল দু ধাতু থেকে, যার একটা অর্থ 'বাঁধা' হলেও, প্রধান অর্থ 'ধিকি ধিকি জ্বালানো', বা মনে কষ্ট দেওয়া। তিথিডোর তাহলে আকাশে চাঁদের চলার রেখার সঙ্গে মনের অদৃশ্য দহনকে একটা রক্তের ধারা দিয়ে বেঁধেছিল। আর অংশুমানের রম্যরচনা আমাকে প্রচণ্ড দরকারি সব কাজ বন্ধ রেখে এই ব্যাপারটা আস্তে আস্তে বুঝতে বাধ্য করল।
  • বিষাদসঙ্গী | রূপসা দাশগুপ্ত | সংখ্যা : ১০২ | April 2026
    ইন্দ্রনীল দাশগুপ্ত : ইউএসএ : 2026-05-22
    ইংরেজিতে যাকে বলে narrative, বাংলায় তার সঠিক প্রতিশব্দ জানি না। হয়তো আখ্যান না বলে গল্পকথন বলা উচিত। সেই জিনিসটা রূপসা দাশগুপ্তের লেখায় চুম্বকের মতো শেষ অবধি ধরে রাখে। দারুণ লাগল গল্পটা। এর আগে লেখকের হারিয়ে যাওয়া নদীনামের গল্প পড়ার সময়েও একই অভিজ্ঞতা হয়েছিল। আশা করি রূপসা দাশগুপ্ত'র লেখা পরবাসে আরো নিয়মিত দেখা যাবে।
  • ছন্দপতন | রিঙ্কি দাস | সংখ্যা : ১০২ | April 2026
    ইন্দ্রনীল দাশগুপ্ত : ইউএসএ : 2026-05-22
    অদ্ভুত বিষয়বস্তু। অসাধারণ বর্ণনা। একজন হবু কনের মনের ভিতর থেকে বেরিয়ে আসা কথার ফুলঝুরির এমন মনোজ্ঞ আর সরস ছবি আর কোথাও দেখেছি বলে মনে পড়ছে না। তবে এই গল্প যেভাবে শেষ করা হয়েছে তা খুবই আপত্তিকর। পাঠক হিসেবে আমি একটা মজার গল্প পড়ার অনুভূতি পাচ্ছিলাম। তারপর যে মর্মান্তিক পরিণতিটা ঘটল তাতে একটা চমৎকার এবং ভালো লাগার যোগ্য চরিত্রের রোমান্টিক সমস্যাগুলোর উপর হাসার জন্য নিজেকেই অপরাধী মনে হচ্ছে। পাঠককে যে কোনো রকম আঘাত দেবার অধিকার আছে লেখকের, কিন্তু যে তরুণীকে সংহারের জন্য তৈরী করা হচ্ছে তার শেষ মুহূর্তগুলোকে তামাশা বানিয়ে দেওয়া অন্যায়।
  • ভগবানের দেখা ও আধো আকাশ | দেবদত্ত রাহা | সংখ্যা : ১০২ | April 2026
    ইন্দ্রনীল দাশগুপ্ত : ইউএসএ : 2026-05-22
    দেবদত্ত রাহার লেখা পরবাসে এই প্রথম দেখলাম। লেখক পরিচিতিতে দেবদত্ত লিখেছেন, "একজনেরও যদি পড়ে ভালো লাগে, সেটাই আমার সর্বোত্তম সুখ।" খুব সহজে কাউকে সর্বোত্তম সুখ পাওয়ানো যায় না ভাবতাম। এক্ষেত্রে চেষ্টাও করতে হচ্ছে না। গল্পটা নিখুঁত। ত্রুটিহীন। এরকম কমই দেখা যায়। অল্প পরিসরের মধ্যে একাধিক অতি পরিচিত ও চিত্তাকর্ষক চরিত্র। সম্ভাবনায় টানটান ঘটনা। মনোযোগ অধিকার করে নেওয়া আবহ। আর সবকিছুই বাস্তব।

    এই গল্পের মধ্যে যে ছবি রয়েছে তা একটা অসমাপ্ত উপন্যাসের অংশবিশেষ। চরিত্রগুলো থেমে যাবে না এবং জগতটাতে আরো খানিক্ষণ বিচরণ করার সুযোগ পাব এই আশা ছাড়ছি না।
  • চারটি অণুগল্প | জয়ন্ত দেবনাথ | সংখ্যা : ১০২ | April 2026
    Dipankar Gupta : ধর্মনগর, উত্তর ত্রিপুরা : 2026-05-02
    চারটি গল্পের আবেদন ভিন্ন। ভাবনার খোরাকও বিস্তৃত। গল্পকার অণু পরিসরেই তার মানবিক চোখটা স্থির রেখে গাঁথুনির বিন্যাস করেছেন।
  • নীলাবতী | অরিন্দম গঙ্গোপাধ্যায় | সংখ্যা : ১০২ | April 2026
    নিরুপম নন্দী : ব্যাঙ্গালোর : 2026-04-24
    বাংলা ভাষার এক অদ্ভুত শব্দ অঙ্ক - বিষয়, শব্দার্থ, ব্যঞ্জনায় অনন্য। অঙ্কে অঙ্ক বলেই হয়তো গল্পটি পড়তে গিয়ে হঠাৎ মনে পড়ে গেল Fractals. Mandelbrot Set এর মতই ছোট্ট এই ছোটগল্পের বাউন্ডারি কার্ভের প্রতি দুই পয়েন্টের ভেতর অসংখ্য কার্ভ - zooming into the boundary curvature of The Mandelbrot Set shows there are infinite number of numbers between any two numbers. যেন কার্ভের দুটো পয়েন্ট নিজেদের ছুঁয়ে দিতে গিয়েও আরও এক বিশাল বিশ্বকে ছুঁয়ে ফেলে - কত অণুগল্প, সমাজ বিশ্লেষণ, মানবিক সমস্যা, পৌরাণিক গাথা একই গল্পে গাঁথা! ছবি - সেও kaleidoscopic নয় কি? বদলে যায় ভাবনার পার্সপেক্টিভে। বাজি পোড়ানোর মাঠের বাজি কারো অস্তিত্ব পুড়িয়ে দিচ্ছে, আবার সে ছবি পাল্টে যায়, কারও স্বপ্নিল রকেটের উড়ান মনে আনে। গল্পে প্রসঙ্গান্তরে যাবার প্রায়োগিক টেকনিক - সাবলীলতার সিল্ক রুট। লোকাল ডায়ালেক্টের ব্যবহার - নাটোরের কাঁচাগোল্লা খেতে নাটোরে নিয়ে যায়। ব্রাভ!

    কিন্তু এতসব সমীকরণের সমাধান? দ্বিতীয় অঙ্ক?
  • নদীর সঙ্গে দেখা | তানিয়া দত্ত ঘোষ | সংখ্যা : ১০২ | April 2026
    Sumit Chakrabarty : Kolkata : 2026-04-24
    খুব ভালো লাগলো। ভারী সুন্দর লেখা।

    যদিও গল্পের মতো করে লেখা . . কিন্তু পড়তে পড়তে বারবারই মনে হচ্ছিল যে আসলে এটা একটা কবিতা।

    এরকম লেখা আরও পড়তে ভালো লাগবে। আগ্রহের সাথে অপেক্ষা করব।
  • Rabindranath and World-Life (Rabindranath O Bishwajiban) | Niharranjan Ray | translated by Narasingha P. Sil | সংখ্যা : Rabindranath Tagore | August 2007
    Gerard Schiere : Samutprakarn, Thailand : 2026-04-23
    Tagore spoke of an inner life‑force that awakens when touched by the vastness of the world. In the same way, the firmament is not just a boundary above us, but a mirror that reflects the rhythm of existence. It reminds us where we are and calls us to grow. To ignore it is to stay blind; to recognize it is to rise.
  • সাইকেল | অংশুমান গুহ | সংখ্যা : ১০২ | April 2026
    Siddhartha Mukhopadhyay : Navi Mumbai : 2026-04-21
    গল্পটা পড়তে শুরু করার পর মনে হয়েছিল ছোটদের জন্য লেখা। শেষ করে মনে হল, তা নয়।

    সব গল্পেরই যে পছন্দসই সমাপ্তি থাকবে তেমন ভাবছি না। এ যেন বাচ্চাটার নয় পাঠকের ইমোশান নিয়ে ছিনিমিনি খেলা। একদম অন্যরকম।
  • আমায় ভাসাইলি রে | মৌসুমী ভট্টাচার্য্য | সংখ্যা : ১০২ | April 2026
    sailen sarkar : kolkata : 2026-04-21
    দু দুটো বানভাসি সময়ের একেবারে শিউরে ওঠার মতো বর্ণনা। অনেক পুরনো সময়ের কথা মনে করিয়ে দিল।
  • সাইকেল | অংশুমান গুহ | সংখ্যা : ১০২ | April 2026
    Sanjukta Dutta : Kolkata : 2026-04-21
    অসম্ভব ভাল হয়েছে ! মর্মস্পর্শী ! গল্পের বিস্তৃত বর্ণনা ---- দারুণ !
  • আমার গেম | ইন্দ্রনীল দাশগুপ্ত | সংখ্যা : ১০২ | April 2026
    অংশুমান গুহ : KOLKATA : 2026-04-21
    Brilliant, as usual! You take us through mundane human lives but make it feel magical. You push us towards the bizarre, the hilarious, the extra-ordinary. But, in the end, we find ourselves still inhabiting the familiar world, only somewhat lighter, somewhat more habitable, somewhat more illuminated by a mysterious light. Maybe that light and that lightness are sensations of love. Who knows!
  • নীলাবতী | অরিন্দম গঙ্গোপাধ্যায় | সংখ্যা : ১০২ | April 2026
    অর্ঘ্য দত্ত : মুম্বাই : 2026-04-21
    খুব ভাল লাগল। পরিণতি স্বাভাবিক। পারিপার্শ্বিক বর্ণনা বিশ্বাসযোগ্য।
  • পাখি দেখার ইতিহাস | ছন্দা চট্টোপাধ্যায় বিউট্রা | সংখ্যা : ১০১ | January 2026
    Barnali Dasgupta : USA : 2026-03-19
    অনেক ধন্যবাদ লেখার জন্য। দারুণ লাগলো। আপনি যে বসে বসে পাখি দেখার ট্রেন্ডের কথা লিখেছেন সেটা ঠিক। তবে বরফের মধ্যে আজকাল শুধু দুএকটা রবিন ও ব্লু বার্ড দেখতে পাই।

    লেখকের উত্তর--

    To Barnali Sengupta ---বসন্ত তো এসেই গেল। এবার বসে বসেই প্রচুর পাখি দেখতে পাবেন।

    ছন্দা বিউট্রা (Name: Chhanda Bewtra | Location: Omaha | Email: bewtrac@gmail.com | Submit Time: 2026-04-02 17:23:50)
  • মধুপুরের পাঁচালি: গীর্জাঘাটের আম্পায়ার (৮০/২০) | সমরেন্দ্র নারায়ণ রায় | সংখ্যা : ১০১ | January 2026
    ইন্দ্রনীল দাশগুপ্ত : ইউএসএ : 2026-03-01
    এত নির্মেদ, এত অল্প তুলির টানে ভরানো সম্পূর্ণ ক্যানভাসের মতো গল্প দ্বিতীয়বার না পড়ে থাকা গেল না!

    অনন্যা দাশের অন্যান্য ছবির মতো এই গল্পের ছবিটাও তার বিষয়কে আরো প্রাণবন্ত করেছে।
  • শীতকাল এসে গেছে সুপর্ণা!* | রঞ্জন রায় | সংখ্যা : ১০১ | January 2026
    ইন্দ্রনীল দাশগুপ্ত : ইউএসএ : 2026-03-01
    মাত্র কয়েকটা চরিত্র। কয়েকটা মাত্র তাদের সংলাপ। সবই এত জীবন্ত আর বাস্তব যে মনে হয় একাধিক জীবনী পড়া হয়ে গেল।

    রঞ্জন রায় যথারীতি কৌতুক আর ঠাট্টার ঢালু রাস্তায় গড়গড়িয়ে গাড়ি চালিয়ে পাঠককে আনন্দ বা বিষাদের ঠিকানায় নামিয়ে দিয়ে যান। কিন্তু চরিত্রগুলো তার পরেও পাঠকের ঘাড় থেকে নামে না।
  • অপ্রতিহতা (১) | শিবানী ভট্টাচার্য দে | সংখ্যা : ১০১ | January 2026
    ইন্দ্রনীল দাশগুপ্ত : ইউএসএ : 2026-03-01
    'অপ্রতিহতা' পড়ার সময়ে শিবানী ভট্টাচার্য দে'র পৌরাণিক গল্প 'অশ্ব ও নারী'র কথা মনে পড়ে যাচ্ছিল। মিছিল করে আসা অন্তহীন চিত্তাকর্ষক ঘটনার মধ্যে একবার ঢুকে পড়ার পর এই গল্পগুলো শেষ না করা পর্যন্ত নিস্তার নেই। বিচিত্র, অজানা তথ্যে ঠাসা দিদ্দার এই আখ্যানের পরের অংশের অপেক্ষায় আছি।
  • রবীন্দ্রভাবনায় প্রতিশব্দ | উদয় চট্টোপাধ্যায় | সংখ্যা : ১০১ | January 2026
    ইন্দ্রনীল দাশগুপ্ত : ইউএসএ : 2026-03-01
    উদয় চট্টোপাধ্যায়ের প্রত্যেকটি লেখা শুধু আমাকে তথ্যে সমৃদ্ধ করেনি, আমার রুচিও পরিশীলিত করেছে। কোনো সংখ্যায় এই লেখকের লেখা দেখতে না পেলে এখন মনে হয় পরবাস ঠকিয়েছে।
  • অপেক্ষা জারি থাকে | অরণি বসু | সংখ্যা : ১০০ | October 2025
    RUPA MANDAL : Ariadaha : 2026-02-28
    অপূর্ব! "অপেক্ষা জারি থাকে।" নিজের অজান্তেই জারি থাকে। চিরদিন, চিরকাল থাকবে জীর্ণ বাড়ির শীর্ণ জানালার ক্ষয়াটে শিক ধরে....
  • বাথরুম সিঙ্গার | পরন্তপ বসু | সংখ্যা : ৯৯ | July 2025
    Rupa Mandal : Ariadaha : 2026-02-21
    খুব সুন্দর লাগল গল্পটা। গল্পের মধ্যে না বলা আরেকটা গল্প। পুত্রের জন্য পিতার চিরকালীন স্বার্থত্যাগ!
  • পোড়োবাড়ি, উইশবোন আর প্রকৃতির জীবেরা | মৌসুমী ভট্টাচার্য্য | সংখ্যা : ১০১ | January 2026
    Arijit Ganguly : London : 2026-02-09
    অপূর্ব লাগল লেখাটি পড়ে। লেখিকাকে ধন্যবাদ জানাই শৈশব স্মৃতি উসকে দেওয়ার জন্য।
  • চণ্ডীপাঠ | সঙ্ঘমিত্রা ভট্টাচার্য | সংখ্যা : ১০১ | January 2026
    Arjun Roy : Kolkata : 2026-02-02
    আজকের দিনে প্রিওয়েডিং মানেই মানুষ চায় স্টেজড ফটোগ্রাফি—কিছুটা ‘লার্জার দ্যান লাইফ’ ইভেন্টের মতো করে মুহূর্তগুলোকে তুলে ধরতে। আর সেই অতিরঞ্জনের মধ্যেই লুকিয়ে থাকে এক ধরনের বৈপরীত্যের সত্য।

    আমরাই প্রকৃতিকে দূষণে জর্জরিত করেছি, অথচ মানুষের চেয়েও অনেক প্রাণী আজ মাস্ক পরে প্রকৃতির সঙ্গে আরও বেশি সচেতন ও সজাগ। শীতকালীন দূষণে বন্দি আজকের কলকাতায়, এই মজার রসের মধ্যেই ফিরে পেলাম চণ্ডী লাহিড়ীর মতো দূষণ নিয়ে এক সতর্কবার্তা—যা কমিকসে হাসির আড়ালেও গভীর ভাবনার খোরাক জোগায়।
  • চণ্ডীপাঠ | সঙ্ঘমিত্রা ভট্টাচার্য | সংখ্যা : ১০১ | January 2026
    Prabir Bhattacharjee : Dumdum : 2026-02-02
    ফর্ম এবং কন্টেন্ট বেশ ভালো। যত্ন এবং পরিশ্রমের সফল ফসল। এরম এক্সপেরিমেন্টাল কাজ আরো চাই।
  • চণ্ডীপাঠ | সঙ্ঘমিত্রা ভট্টাচার্য | সংখ্যা : ১০১ | January 2026
    Subir Bhattacharya : Kolkata : 2026-01-28
    বাহ্‌! বেশ লাগলো। চন্ডী লাহিড়ীর পলিউশান সিরিজটা আরেকবার মনে করানোর জন্য ধন্যবাদ।
  • হরিপদর বংশীলাভ | ধূপছায়া মজুমদার | সংখ্যা : ১০১ | January 2026
    Debashree Ghosh : Garia : 2026-01-25
    Darun! OMG cinematar kotha mone pore gelo.. !! Aha emon ek khana experience korte ke na chay!
  • মালগুঞ্জি | অরিন্দম গঙ্গোপাধ্যায় | সংখ্যা : ৯৩ | January 2024
    Niladri Chakraborty : Bangalore : 2026-01-24
    খুব ভালো লাগলো লেখাটা পড়ে। সত্যি বলতে কি, আমি এই লেখকের লেখার ভক্ত।
  • স্মৃতিকণা হত্যা রহস্য | রূপা মন্ডল | সংখ্যা : ১০১ | January 2026
    Semantee Mandal : Kolkata : 2026-01-23
    অসাধারণ হয়েছে
  • পোড়োবাড়ি, উইশবোন আর প্রকৃতির জীবেরা | মৌসুমী ভট্টাচার্য্য | সংখ্যা : ১০১ | January 2026
    Madhusree Mukherjee : Kolkata : 2026-01-23
    পডতে পডতে চোখে জল এল। কেন জানি না।
  • পোড়োবাড়ি, উইশবোন আর প্রকৃতির জীবেরা | মৌসুমী ভট্টাচার্য্য | সংখ্যা : ১০১ | January 2026
    sailen sarkar : Kolkata : 2026-01-22
    খুবই হৃদয়গ্রাহী লেখা। প্রকৃতির প্রতি অন্তহীন ভালবাসার কবিতা।
  • চারটি কবিতা: স্তন্যদায়িনী; ও অপরূপ, আনন্দময়; কবিতা তোমার থেকে; কবিতা থেকে মিছিলে | ঊর্ণনাভ চট্টোপাধ্যায় | সংখ্যা : ১০১ | January 2026
    Pijush Poddar : Kalyani : 2026-01-22
    বাঃ! ভালো লাগলো।
  • চন্দ্ররেণু | রিঙ্কি দাস | সংখ্যা : ১০১ | January 2026
    Sinjini Dutta : Kolkata : 2026-01-22
    পরিষ্কার ভাষায় লেখা মনোগ্রাহী গল্প। কিছু unexpected twists যা পাঠককে ধরে রাখে। শুরু করলে শেষ না করে ছাড়া যায় না। Thank you Rinki Das.
  • বাতিল রবীন্দ্রনাথ | অংশুমান গুহ | সংখ্যা : ১০১ | January 2026
    Kalyaneswar Sen : Kolkata : 2026-01-22
    Awesome
  • গ্রন্থ-সমালোচনা | ভবভূতি ভট্টাচার্য | সংখ্যা : ১০১ | January 2026
    Debasis Mukhopadhyay : Maakardah : 2026-01-22
    চমৎকার পুস্তক পরিচয় পড়লাম। আলোচনা অতি সরস ও উপভোগ্য।
  • বাবুলাল গলির ফুগ্‌গা বাঈ | রঞ্জন রায় | সংখ্যা : ১০০ | October 2025
    শ্রীমল্লার : কৃষ্ণনগর : 2025-12-19
    দারুণ একটা অসামান্য গল্প।
  • তিনটি কবিতা: নাস্তিকের শ্যামাসঙ্গীত; দূরে কোথায়; প্রলয় | পার্থ চক্রবর্তী | সংখ্যা : ১০০ | October 2025
    শ্রীমল্লার : কৃষ্ণনগর : 2025-12-19
    নাস্তিকের শ্যামাসঙ্গীত কবিতাটা, আমার মনে থাকবে, অনেক— অনেকদিন পর্যন্ত।
  • অপেক্ষা জারি থাকে | অরণি বসু | সংখ্যা : ১০০ | October 2025
    শ্রীমল্লার : কৃষ্ণনগর : 2025-12-19
    এমন কবিতাকে সহজে ভোলা যায় না।
  • যা-আ-আ দেবী | সঙ্ঘমিত্রা ভট্টাচার্য | সংখ্যা : ১০০ | October 2025
    Aditya Ghosh : Kolkata : 2025-12-13
    ছক্কা পাঞ্জা অসুর..."বাইসন মাইসন"... বাপ ব্যাটার চমৎকার ফ্রেম... দেব দেবীর anxiety...কালারফুল গ্রাফিক ডায়েরি। পরবাসে পুজোর হিউমার টের পেলাম।দারুণ!
  • যা-আ-আ দেবী | সঙ্ঘমিত্রা ভট্টাচার্য | সংখ্যা : ১০০ | October 2025
    Arjun Roy : Siliguri : 2025-12-13
    দুর্গাপূজাকে কেন্দ্র করে বাঙালির আবেগ মিটার জিয়োমেট্রিক প্রগ্রেশানে বেড়েই চলেছে। এবারের পুজোর পিরিয়ডিক টেবিলে বেদম বৃষ্টির আশংকা একটা নতুন মৌল।তাই নিয়েই যত কেলো। "যা আ আ দেবী"র মজার রস উঠে এলো সমকালীন সমুদ্রমন্থনে ।
  • তদ্‌গত | ঋতব্রত মিত্র | সংখ্যা : ১০০ | October 2025
    Shilpi Basu : Kolkata : 2025-12-05
    কবি ঋতব্রত মিত্রর কবিতা পড়তে ভালো লাগে তাই পড়ি, তা কিন্তু নয়। এমন একটা অনুভূতি আসে, মনে হয় যেটা ছিলো বা যেটা আছে সেটা খুঁজে পাচ্ছি না। কিন্তু খুঁজলে ঠিক পেয়ে যাবো। এই খুঁজতে গিয়েই বার কয়েক পড়া হয়ে যায় কবিতাটি। কবিকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। শুভ হোক, মসৃণ হোক কবির আগামী দিনগুলো।
  • অথ মার্জার-মার্জারী কথা | দেবাশিস দাস | সংখ্যা : ৯৮ | April 2025
    Silajit Das Bhoumik : Dehradun : 2025-11-26
    পড়ে ভালো লাগলো। একদম ভিন্ন আঙ্গিকের গল্প। অসাধারণ লেখনী।
  • বাঘের চোখ | অর্দ্ধেন্দুশেখর গোস্বামী | সংখ্যা : ১০০ | October 2025
    Prativa Sarker : Mumbai : 2025-11-25
    লেখাটি যত এগিয়েছে ততই সম্মোহক হয়ে উঠেছে। মানুষের চোখই এমন দেখতে জানে।
  • আমাদের যাদবপুর আর যাদবপুরের আমরা (১) | সুনন্দন চক্রবর্তী | সংখ্যা : ১০০ | October 2025
    রঞ্জন রায় : কোলকাতা : 2025-11-17
    উফ, কেন যে যাদবপুরে ভর্তি হই নি!

    কি হারাইয়াছি তাহা এতদিন জানিতে পারি নাই।
    এ জেীবনে সংশোধন হইবে না।
  • আমার যাত্রা হল না শুরু | ছন্দা চট্টোপাধ্যায় বিউট্রা | সংখ্যা : ৯৮ | April 2025
    বর্ণালী দাশগুপ্ত : নিউ জার্সি : 2025-11-15
    প্রতিবার আপনার লেখা পড়ে মনে হয় আমিও গল্পের সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াচ্ছি। সেটা ভ্রমণ কাহিনী হোক বা ব্যর্থ ভ্রমণই হোক। কত নতুন তথ্য ও নানা দেশের খবর জানা যায়। আমার বসার ঘরের টেবিলে তাড়োবা থেকে টিমবাকটু এককরম পার্মানেন্ট জায়গা করে নিয়েছে। আমারই লাভ, বেড়াবার জন্য দূরে যেতে হয় না। প্লীজ, আরো লিখুন। অপেক্ষায় রইলাম।
  • ফিরে দেখা | স্বপ্না মিত্র | সংখ্যা : ১০০ | October 2025
    Pampa Ghosh : Kolkata : 2025-11-14
    Very touching story… beautifully written
  • রাধাকিশোরবাটির কথা | অরিন্দম গঙ্গোপাধ্যায় | সংখ্যা : ১০০ | October 2025
    ইন্দ্রনীল দাশগুপ্ত : ইউএসএ : 2025-11-07
    অরিন্দম গঙ্গোপাধ্যায় পরবাসের নিয়মিত লেখক। 'রাধাকিশোরবাটির কথা' অরিন্দমের পরবাসে প্রকাশিত গল্পের মধ্যে হয়তো শ্রেষ্ঠ। এর প্রত্যেকটি বাক্য পালিশ করা এবং বারবার পড়ার যোগ্য। মাত্র একটা কি দুটো সংলাপ যে পাত্র বা পাত্রীর, দ্বিতীয়বার গল্পটা পড়ার সময়ে তারও বুকের অস্থি চামড়া ভেদ করে আমি ভিতরের সুখ-দুঃখ আর আশঙ্কাগুলো দেখতে পাচ্ছিলাম।

    এক অকালমৃতাকে বিসর্জন দেবার গল্প এটা, নাকি এক পুনর্জীবিতাকে দ্বিতীয়বার বিসর্জন দেবার উপাখ্যান? এমন একটা অদ্ভুত ফিরে পাওয়ার এবং হারাবার ঘটনার অবতারণা করেছেন লেখক যার স্পর্শে এসে গল্পের চরিত্ররা নিজেদের দাবি ভুলে অসহায় হয়ে গেছে। প্রতিটি চরিত্রকে মনে হয় সাধারণ হয়েও উজ্জ্বল, বিশিষ্ট। প্রত্যেককে ভালো লাগে এবং আরো কাছ থেকে দেখতে ইচ্ছে করে।
  • নাতাশা স্পিকিং | লুনা রাহনুমা | সংখ্যা : ১০০ | October 2025
    ইন্দ্রনীল দাশগুপ্ত : ইউএসএ : 2025-11-07
    লুনা রাহনুমার গল্প প্রতিবার নতুন প্লট নিয়ে হাজির হয়। এবারেরটা সামাজিক স্যাটায়ার। দুই পরিবারকে নিয়ে এই কাহিনী, যাদের একটি বিদ্যার অনুরাগী এবং অন্যটি তার উলটো। তাদের কথোপকথন আর ড্রামা খুবই মনোগ্রাহী।

    যে পরিবারটিকে বিদ্রুপের তীরে বিদ্ধ করা হচ্ছে, লেখিকা তাদেরই একজনের স্বরে শুনিয়েছেন গল্পটা। সামাজিক ব্যঙ্গচিত্র আঁকার এই কায়দা মোটেও সোজা নয়। কিছুদিন আগে পরবাসে প্রকাশিত রবীন্দ্রনাথ ঠাকুরের 'প্রফেসার' গল্পটির অনুবাদ মনে পড়ে যায়। লুনা রাহনুমা এই দুরূহ উদ্দেশ্যে অনেকদূর সফল।

    সবটা কি নিখুঁত?

    'প্রফেসার' আর 'নাতাশা স্পিকিং'-এর বক্তব্য পরস্পরের থেকে খুব দূরে নয়। রবীন্দ্রনাথের গল্পে একদিকে শিক্ষার ভান আর অন্যদিকে শিক্ষার বাস্তবিক আগ্রহ। প্রত্যেক লাইনে তাণ্ডব করে বেড়ানো বিদ্রুপের ক্ষুর কিন্তু নির্দোষ শিশু বা পরিশ্রমী মানুষের ধারে কাছে যায় না।

    শিশুদের সীমাবদ্ধতাকে বা কাস্টমার সার্ভিসের খাঁটি খাটুনিকে শ্লেষের নিশানায় না আনলে লুনা রাহনুমার এই গল্পটাকে নিখুঁতই বলতে হত!
  • সিখ্‌নীর শরণে | ইন্দ্রনীল দাশগুপ্ত | সংখ্যা : ৯৮ | April 2025
    Angshuman Guha : Amsterdam : 2025-11-01
    brilliant writing!
  • কেন লিখি? | সমীর মণ্ডল | সংখ্যা : ১০০ | October 2025
    Pradip Roy Chowdhury : Mumbai : 2025-11-01
    সমীরদা, আরেকটি অনবদ্য লেখা উপহার দিলেন পাঠকের জন‍্য । লেখাটি জীবনের পথের পাঁচালী। মা ও বাবার কাছে গল্প শোনার অভিজ্ঞতা, আপনাকেও অনবদ্য কথকশিল্পীতে পরিণত করেছে। কীর্তনের সুর ও ভাব আপনাকে বিশেষ ভাবে প্রভাবিত করেছে। ভালো থাকুন ও আরো লিখুন ।
  • বাবুলাল গলির ফুগ্‌গা বাঈ | রঞ্জন রায় | সংখ্যা : ১০০ | October 2025
    Bhaswar Roy Chowdhury : Mumbai : 2025-10-31
    Babulal Golir Phuggabai is a story that made me believe that it was picked from my memories. At least some portions of it. Although I have never been anywhere close to Raipur in my life I could walk through the story, along with the characters, as if these were part of my lived experience.

    This is one of the few stories I have read in a very long time that completely took me on a journey from the very first sentence to the last one.

    I would like to congratulate Shri Ranjan Ray for this extremely entertaining story that I thoroughly enjoyed reading.
  • কথাশেষ | রুশতী সেন | সংখ্যা : ১০০ | October 2025
    দীপঙ্কর চৌধুরী : Kolkata : 2025-10-30
    একটি অনন্যসাধারণ লেখা। মুগ্ধ হলাম পড়ে।
  • হাইস্কুলের কালচার | ইন্দ্রনীল দাশগুপ্ত | সংখ্যা : ৯৯ | July 2025
    অংশুমান গুহ : অ‍্যামস্টারদাম : 2025-10-27
    এই নিয়ে উপন‍্যাসের তিনটে অংশ পড়লাম। পুরোটা পড়তে চাই! দুর্ধর্ষ লেখা।
  • মায়ার খেলা | দিবাকর ভট্টাচার্য | সংখ্যা : ১০০ | October 2025
    Srabani Dasgupta : Kolkata : 2025-10-26
    চমৎকার রূপক কাহিনী।
  • পরবাস ও ছোটগল্পের রূপরেখা | সিদ্ধার্থ মুখোপাধ্যায় | সংখ্যা : ১০০ | October 2025
    PRANAB KUMAR BASU : mpkbasu@gmail.com : 2025-10-26
    ছোটগল্প সম্বন্ধে বিশদভাবে আলোচনা করা হয়েছে উদাহরণ সহ - এমনকি পুরাতন ও বর্তমান ছোটগল্পের বিবর্তন নিয়েও সঠিকভাবে গঠনমূলক আলোচনা করা হয়েছে ।
    পুরোটা পড়ে সমৃদ্ধ হলাম।
    ইচ্ছে আছে আগামীতে লেখা পাঠানোর - যদিও আমার অধিকাংশ লেখাই ছড়া।
    চেষ্টা করতে ক্ষতি কি!
  • পরবাস ও ছোটগল্পের রূপরেখা | সিদ্ধার্থ মুখোপাধ্যায় | সংখ্যা : ১০০ | October 2025
    Sandip Chakraborty : Malda Town : 2025-10-26
    আলোচনা বেশ ভালো লাগলো
  • অপরাজিতা | অর্ঘ্য দত্ত | সংখ্যা : ১০০ | October 2025
    Supriyo Lahiry : supriyolahiry1@gmail.com : 2025-10-26
    অসম্ভব ভাল। লেখককে অভিনন্দন।
  • পরবাস ও ছোটগল্পের রূপরেখা | সিদ্ধার্থ মুখোপাধ্যায় | সংখ্যা : ১০০ | October 2025
    সুপ্রিয় লাহিড়ী : মুম্বাই : 2025-10-26
    খুব ভাল লাগল, লেখাটি। সুলিখিত, সুযুক্তিসম্পন্ন, সুব্যাখ্যাত।
  • অলস সঙ্গীদের আখড়ায় | ইন্দ্রনীল দাশগুপ্ত | সংখ্যা : ১০০ | October 2025
    Arindam Gangopadhyay : মুম্বাই : 2025-10-25
    ব্যাস ও গণেশ ন‌ইলে যেমন মহাভারত হত না, তেমনি। চিনে নেবে নয়, নিয়েছে।
    বড় ভাল লাগল পড়ে।
  • মিখাইলের দুনিয়া : যুদ্ধ, প্রেম, গণহত্যা আর প্রতিবাদের কবিতা | অংকুর সাহা | সংখ্যা : ১০০ | October 2025
    অশোক চক্রবর্তী : মুম্বই : 2025-10-24
    মানুষকে বোধ হয় কোনোদিন, কোনোকালেই, সীমিত শব্দের প্রথাগত অর্থ দিয়ে ধরা যায় না তার ব‍্যপ্তি, প্রতিরোধ, বোধ আর স্বাধীনতার জন‍্যে জীবন পণ করা সংগ্রামের কথা।
    কবিতা সেটা পারে, কবি পারে, দুনিয়া মিখাইল পারেন।
    চারপাশে ধ্বংস, বিভীষিকাময় মৃত‍্যু, অত‍্যাচার, বিষাক্ত বায়ু আর বিবশ মানুষের অসহায়, ফুরিয়ে যাওয়া দেখতে দেখতেও নিজেকে সংযত, সংহত, রেখে মানুষের প্রতিরোধের প্রতিবেদন লিখে গেছেন তিনি।
    না পড়লে উপলব্ধি করা যায় না এর গভীরতা, সত‍্যতা।
    অংকুরদা (লেখক আমার পূর্ব পরিচিত) তাঁর অনবদ‍্য লেখায় ফুটিয়ে তুলেছেন সেই অনন‍্য সাহিত্যকর্ম।
  • অলস সঙ্গীদের আখড়ায় | ইন্দ্রনীল দাশগুপ্ত | সংখ্যা : ১০০ | October 2025
    অংশুমান গুহ : অ‍্যামস্টারদাম : 2025-10-24
    অসাধারণ!
  • পূজোর দিন, পূজোর রাত | ইন্দ্রনীল দাশগুপ্ত | সংখ্যা : ১০০ | October 2025
    অংশুমান গুহ : অ‍্যামস্টারদাম : 2025-10-24
    অপ্রকাশিত উপন‍্যাসের নাম জানি না। কিন্তু সেখান থেকে আগে পড়েছি ’বুধ বুখারের ইচ্ছেস্বপ্ন’। সেই গল্প পড়ে আমারও বুখার লেগেছিল, তার মধুর নেশা এখনো মনে আছে। তাছাড়া লাভ হয়েছিল আরেকটা জিনিস -- অনেক বছর ধ’রে অদৃশ‍্য যে জিনিসটা উপভোগ করি মনের নির্জনতায়, তার একটা জুতসই নাম — ’ইচ্ছেস্বপ্ন’।

    এইবার আরো লাভ হল নতুন সব শব্দ গন্ধ স্বাদ রহস‍্য। প্রেম, রসিকতা, দুর্গাপুজো, ধাঁধা, ভূত -- সব মিলিয়ে অজানা বা আধজানা বা ভুলজানা ইতিহাসের সমুদ্রে আমাদের দৈনন্দিন সাঁতার কাটা। আপনার লেখা চিমটি কেটে জাগিয়ে রাখে। প্রশ্ন উপস্থাপন করে উত্তর দেয় না। বড় উপাদেয় তার শান্তিভঙ্গ।

    একটা বাক‍্য বিন‍্যাস উদ্ধৃত করছি যেটা আমাকে সরবে হাসিয়েছে --
    পঁয়ত্রিশ থেকে পঞ্চান্ন বছর বয়সের মধ্যে যখন বঙ্গবীরদের পেট, লোভ, আর পাষণ্ডত্ব পূর্ণ বিকাশ লাভ করে, তখন তাদের কাজ হল পূজো কমিটি বানিয়ে চালানো। সত্যি বলতে কী, তিরিশের পর বেঁচে থাকতে আমার ভয়ের মূল কারণ এটাই। মাঝে মাঝে ভাবি, সোজা তিরিশ থেকে ষাটে পৌঁছে যাবার একটা এক্সপ্রেস ট্রেন যদি পাওয়া যেত!

    যে তিরিশ-না-পেরোনো যুবকের মাথায় এই চিন্তা এসেছিল, তাকে আমার কুর্ণিশ।

    (একটা বানান ভুল লক্ষ‍্য করলাম: পোষাকে --> পোশাকে।)
  • হাতঘড়ি | চম্পাকলি আইয়ুব | সংখ্যা : ১০০ | October 2025
    Ratna Guha : Kolkata : 2025-10-24
    বেশ লাগলো লেখাটা পড়ে। ঘড়ি সম্বন্ধে পুরোনো দিনের গল্প গুলো আমারও চেনা। এটা ঠিক যে আজকাল ছেলেমেয়েরা ডিজিটাল ঘড়িতে অভস্ত কিন্তু এনালগ ঘড়ি থেকে সময় দেখা আমাদের পুরোনো মানুষদের কাছে অনেকটাই চেনা জগৎ। গল্পের শেষটুকুর মধ্যে স্বরনানন্দদের পরিচয় পাওয়া যায়।
  • রঙ্গ | চিরন্তন কুন্ডু | সংখ্যা : ১০০ | October 2025
    Bratin Das : বেলুড় : 2025-10-22
    চিরু দা, খুব ভালো লাগলো। সহজ সরল কটা কথা । নিতান্তই আটপৌরে কটা কথা। কিন্তু অনেক না বলা কথাও বলা হয়ে গেল।এখানেই কবির মুন্সিয়ানা।
  • রঙ্গ | চিরন্তন কুন্ডু | সংখ্যা : ১০০ | October 2025
    Subhabrata Basu : কলকাতা : 2025-10-22
    চমৎকার
  • রঙ্গ | চিরন্তন কুন্ডু | সংখ্যা : ১০০ | October 2025
    অরিন্দম গঙ্গোপাধ্যায় : Bombay : 2025-10-22
    ঠিক। দেবী দেখে চলেছেন। আর কী চাই!
  • হাতঘড়ি | চম্পাকলি আইয়ুব | সংখ্যা : ১০০ | October 2025
    Madhumita Mitra : Kolkata : 2025-10-22
    বাহ্!!!স্বর্ণান্দের হাত ধরে ঘড়ি কালে ভ্রমণ---কি সুন্দর ❤️ কি সুন্দর ❤️ আমার‌ও সেই কৈশোর কালের কথা মনে পড়লো--ক্লাস টেনের টেস্ট পরীক্ষায় আমিও এই এইচ এম টি-র সুপ্রিয়া ঘড়ি পরেই পরীক্ষা দিতে গিয়েছিলাম,সেই উত্তেজনা -সুখ স্মৃতি নিমেষে মনে করিয়ে দিলে❤️
  • গর্ভযন্ত্রণা | সুবীর বোস | সংখ্যা : ১০০ | October 2025
    পল্লববরন পাল : শিবপুর হাওড়া : 2025-10-22
    গর্ভ যন্ত্রণা - বেশ লাগলো। এই বসন্ত আর শর্মিষ্ঠার কাহিনী পড়তে পড়তে আমার মনে পড়লো সত্তরের দশকের কথা।
    তখন ওরা খবর হতো।
    এখনকার বসন্তদের খবর মিডিয়া ছাপবে না। গোপন গণিত আছে। আর শর্মিষ্ঠারা?
    আর জি কর, দুর্গাপুর, কামদুনি...
    খবর হয় - পরে - যখন আর কিছু করার থাকে না। সুবীরবাবুকে নমস্কার। পল্লববরন
  • হঠাৎ বৃষ্টি | সুজিত বসু | সংখ্যা : ১০০ | October 2025
    শুভ্র মুখোপাধ্যায় : রিষড়া : 2025-10-22
    কবি সুজিত বসুর দীর্ঘদিন প্রবাসী। গত পঞ্চাশ বছর আগে তাঁর তরুণ বয়স থেকে আজ অবধি তাঁর এই পরিণত বয়সে লেখা কবিতা পড়ছি। মাঝে বেশ কিছু বছর তাঁকে পত্র পত্রিকায় পাইনি, তবে দুটি কাব্যগ্রন্থ হাতে এসেছিল। আমরা যারা সুজিত বসুর উৎসাহী উৎসুক পাঠক, আমরা কলকাতা থেকে প্রকাশিত সামনের সারির কবিতা পত্রে প্রায় নিয়মিত তাঁর লেখা পাচ্ছি। পরবাস পত্রিকায় তাঁর লেখার দিকেও আমরা তাকিয়ে থাকি, কেননা এই পত্রে তাঁর লেখায় এক অন্য আঙ্গিক খুঁজে পেতে অসুবিধা হয়না। বাঙলার সবুজে সুনীলে বেড়ে ওঠা দীর্ঘ সময় কাটিয়ে দিয়েছেন মস্কোর আবহাওয়ায়। তাই ঘুরে ফিরে তাঁর পরবাসের সময় চিত্রিত হয় পংক্তিতে। এই কবিতাতেও তেমন কিছু ইঙ্গিত রাখা আছে। আছে শেষ চরণটিতে আশানুরূপ মোচড়টি। এইখানেই সুজিত। ধন্যবাদ প্রবাস, প্রিয় কবির কবিতাটি আমাদের উপহার দিলেন, এই দীপান্বিতায়।
  • সামনের স্টপ | সিদ্ধার্থ মুখোপাধ্যায় | সংখ্যা : ১০০ | October 2025
    prativa sarker : Kolkata : 2025-10-22
    It is not merely a love-story! The nuances woven in the plot and the excellent art of characterization make me sympathetic to Sukumarda too. All we want desperately is to live. The story has recorded that feeling nicely in a realistic way. Kudos!
  • অপরাজিতা | অর্ঘ্য দত্ত | সংখ্যা : ১০০ | October 2025
    প্রতিভা : কলকাতা : 2025-10-22
    গল্পটাকে চমৎকার লিখতেও হাত সরছে না। এ কেমন গল্প, এত ধাক্কা দিয়ে যায়! একটা ছাব্বিশ বছরের নাদান ছেলের ওপর এত অভিমান, এত ধিক্কার, এত পরস্পরবিরোধী অনুভবে মন ভরে যায় কেন! চোখে জল আসে!
    না বলতে চেয়েও বলি চমৎকার!
  • হাতঘড়ি | চম্পাকলি আইয়ুব | সংখ্যা : ১০০ | October 2025
    Aparupa Chatterjee : কোলকাতা : 2025-10-22
    দারুণ খুব মজার।
    আর ভীতিপ্রদও বটে। এভাবেই মোহমাদকাসক্তি ধর্মের নামে বিলি করা হচ্ছে। আর আমরাও মানে সাধারণ মানুষ হরিসভার হরিরলুটের মতো তা লুটে নিয়ে নিজেদের পুণ্যবান মনে করছি। আর সংসারত্যাগী(?) ধর্মগুরুদের এসি গাড়ী, বিলাসিতার জোগান দিয়ে চলছি।

    লেখাটি খুব ভালো লাগলো। ধন্যবাদ চম্পাকলিদি।

  • বর্ণমালা | সুশোভন দাশগুপ্ত | সংখ্যা : ১০০ | October 2025
    Goutam Sengupta : Sydney : 2025-10-22
    খুব সুন্দর হয়েছে। আমার ফেভারিট চারটে লাইন.......

    \"জটিল নদীর চলন এখন কূল ভাসানো,
    উদাস পাহাড় একটু ঝুঁকে ডাকছে খেয়ায়,
    ঘুমিয়ে পড়া ইচ্ছেরা ঘুম ভাঙার ছড়া
    ছড়িয়ে দিয়ে বলছে সময় সহজ এখন।\"
  • গোর্কির ছ’দিন | সম্বিৎ বসু | সংখ্যা : ১০০ | October 2025
    Sky Basu : California : 2025-10-22
    ভারী ভালো। মনে হয় ক্ষমতাশালী আর বড়লোক বাপ না হলে এমন সব করা যায় না।
  • সম্পাদকীয় | পরবাস | সংখ্যা : ১০০ | October 2025
    Dipankar Chowdhury : Kolkata : 2025-10-22
    আজকের এই সর্বব্যাপী ঢক্কানিনাদের যুগেও \'অ-প্রদর্শন\' রয়ে গেছে \"পরবাস\" পত্রিকার একটি আভরণ!
    বর্তমান পরিশীলিত \'সম্পাদকীয়\'-টিও তার ব্যতিক্রম নয়।
    ১০০-তম সংখ্যার মাইলফলকে পৌঁছেও এত সমাহিত আর কে থাকতে পারত!
    জয়তু \'পরবাস\' !!!
  • গ্রন্থ-সমালোচনা | ভবভূতি ভট্টাচার্য | সংখ্যা : ১০০ | October 2025
    Arunachal Dutta Choudhury : Kolkata : 2025-10-21
    এমন সুলিখিত সমালোচনাকে একশয় একশ দশ দিলাম।
  • দুটি কবিতা: যৌথ যাপন; সে | সিদ্ধার্থ মুখোপাধ্যায় | সংখ্যা : ১০০ | October 2025
    অর্ঘ্য দত্ত : মুম্বাই : 2025-10-21
    খুব ভাল লাগল। দুটি কবিতা সম্পূর্ণ ভিন্ন স্বাদের। দুটিই ভাল লাগল।
  • অন্তরালে নিরন্তর মন্থরা | অংশুমান গুহ | সংখ্যা : ১০০ | October 2025
    ইন্দ্রনীল দাশগুপ্ত : ইউএসএ : 2025-10-21
    অংশুমান গুহ'র 'অন্তরালে নিরন্তর মন্থরা'য় যা নেই তা হল অনুমানযোগ্যতা (predictability) - যে বস্তুটাকে বাংলার গল্পেরা প্রধান অসুখের মতো বুকে নিয়ে ঘোরে। নীতিশিক্ষা, প্রতিবাদ, সমাজচেতনা বা আত্মোপলব্ধি জাতীয় পুষ্টিকর পদার্থও হয়তো পাওয়া যাবে না এই গদ্যে। সে সবের জন্য হোলসেল বাজার তো অন্যত্র চব্বিশ ঘন্টাই খোলা। তবে এই লেখার মধ্যে একটা অপার বিস্ময়ের ছোঁয়া আছে যা বাংলা গল্পে কদাচিৎ চোখে পড়ে। সেই বিরল অনুভূতিকে যে পাঠকরা চেনেন এবং খোঁজেন তাঁদের দৃষ্টি এই গল্পটার দিকে আকর্ষণ করি। আমার মতে ১০০তম পরবাসের সেরা গল্পের একটি।
  • পরবাস ও ছোটগল্পের রূপরেখা | সিদ্ধার্থ মুখোপাধ্যায় | সংখ্যা : ১০০ | October 2025
    ইন্দ্রনীল দাশগুপ্ত : ইউএসএ : 2025-10-21
    বাংলা ছন্দের উপর সিদ্ধার্থ মুখোপাধ্যায়ের লেখা অবশ্যপাঠ্য প্রবন্ধের একটা সিরিজ রয়েছে পরবাসে যা পড়ার পর বাংলা গল্পের বিভিন্ন শৈলী এবং গল্প লেখার শিল্পের উপরেও লেখকের চিন্তাভাবনা জানতে আমার বেশ কিছুদিন ধরে আগ্রহ ছিল। পরবাস ১০০ -তে শেষ পর্যন্ত সেই আকাঙ্ক্ষিত লেখাটি পাওয়া গেল। যাঁরা গল্প লেখেন, লিখতে ইচ্ছুক, বা লেখার কৌশলের বিষয়ে জানতে চান তাঁদের জন্য এই প্রবন্ধটি অপরিহার্য। আপাতদৃষ্টিতে এর বিষয় হল গল্প সম্পাদনার প্রক্রিয়া - গল্প বাছবার সময় সম্পাদকরা কী দেখেন, কী খোঁজেন, কোন গুণ বাঞ্ছনীয়, কোনগুলো নয় এইসব নিয়ে প্রবন্ধ। বিষয়টাই অভিনব। আগে কখনো গল্প সম্পাদনার সমস্যা বা খুঁটিনাটি নিয়ে আদৌ কোনো আলোচনা পড়েছি বলে মনে পড়ে না। ব্যাপারটা আশ্চর্যের নয়, কারণ পাঠকদের চেয়ে লেখকদের সংখ্যা যদি কম হয় তো সম্পাদকদের সংখ্যা আরো কম। কিন্তু লেখক হিসেবে যেমন আগ্রহ থাকে নিজের লেখার ত্রুটিগুলো জানার, বা সেই গুণগুলো বোঝার যা একটা গল্পকে প্রকাশের উপযুক্ত করে তোলে, পাঠক হিসেবেও কৌতূহল হয় - আর্টের আস্বাদনে আমি কুশল, না আনাড়ি। সূক্ষ্ম জিনিসগুলো কি আমার দৃষ্টি এড়িয়ে যাচ্ছে? এইসব বিষয় নিয়ে আলোচনার জন্য একজন সম্পাদকের চেয়ে যোগ্যতর কাউকে কি পাওয়া সম্ভব?

    সিদ্ধার্থ মুখোপাধ্যায় একটা মাঝারি আকারের প্রবন্ধের মধ্যে এতগুলো কার্যকরী পরামর্শ এবং অভিজ্ঞতার রত্ন ছড়িয়ে রেখেছেন যে পরবাসের শ্রেষ্ঠ এবং সবচেয়ে উপযোগী প্রবন্ধের মধ্যে লেখাটাকে না ধরে উপায় নেই।
  • তুলসীমালা | অনিরুদ্ধ চক্রবর্তী | সংখ্যা : ১০০ | October 2025
    ইন্দ্রনীল দাশগুপ্ত : ইউএসএ : 2025-10-21
    অনিরুদ্ধ চক্রবর্তী পরবাসের এক নিয়মিত গল্পকার। লেখকের পরিচিতি থেকে জানলাম তিনি প্রান্তিক মানুষদের নিয়ে লিখতে ভালোবাসেন। অনিরুদ্ধের লেখার মাধ্যমে গত তিন বছরে এরকম কয়েক ডজন চরিত্রের সঙ্গে পরিচয় ঘটেছে আমার। চরিত্রগুলোকে খুব বিশিষ্ট বা সক্রিয় না করেও এক ধরনের স্বাতন্ত্র্য দিতে পেরেছেন অনিরুদ্ধ। অধিকাংশ ক্ষেত্রে প্রকৃতি অন্তত পার্শ্বভূমিকা পেয়েছে, এবং তার অভিনয় আমাকে কখনো নিরাশ করেনি।

    পরবাসের ৯৯ এবং ১০০ তম সংখ্যার গল্পে বৈষ্ণব আচার এবং দর্শনকে প্রায় মুখ্য ভূমিকাতেই দেখতে পাচ্ছি। পরবাস ১০০র গল্প আগেরটির চেয়ে পরিমিত, এবং আবেগ আরেকটু সংযত। সে জন্য এর আকর্ষণ আমার কাছে আরো বেশি। তবে সবচেয়ে ভালো লেগেছে চরিত্রদের ঘিরে থাকা অব্যক্ত রহস্যের আবরণ। গল্পে যতটুকু বলতে ইচ্ছে করে তার চেয়ে একটু কম বলা ভালো। এই গল্পটি কিছু পাঠকের কৌতূহলের মধ্যে জায়গা করে নেবে।
  • পূজোর দিন, পূজোর রাত (পর্ব ৩) | ইন্দ্রনীল দাশগুপ্ত | সংখ্যা : ১০০ | October 2025
    ছন্দা বিউট্রা : ওমাহা , নেব্রাস্কা ইউ.এস.এ : 2025-10-18
    পুজোর দিন পুজোর রাত ---

    ভালো লাগলো দিল্লীর পুজোর গল্প পড়ে। কিন্তু এটা কোন সময়ের? আমার ছোটবেলার (ষাটের দশক) স্মৃতি অন্য রকম। স্কুলের ছুটি ছিল শুধু একদিনের জন্য। পাড়ার (করোল বাগের) পুজোতেই অঞ্জলি দিতাম। আর মন্দির মার্গে বিড়লা মন্দির কালীবাড়িতে একটু মাথা ঠেকানো, ব্যাস। রাত্রে তো একা একা মেয়েদের বেড়ানোর প্রশ্নই ওঠে না। ধুনুচি নাচ, সিঁদুর খেলা, এমনকি বিসর্জনও দেখিনি।
  • আধুনিক বাংলা কবিতায় দুর্বোধ্যতা | সিদ্ধার্থ মুখোপাধ্যায় | সংখ্যা : ৬৪ | September 2016
    অংশুমান গুহ : নেদারল্যান্ডস : 2025-09-16
    খুব ভালো লাগল। সহজ সাবলীল লেখা। আমার হয়তো একটা বাক‍্যে আপত্তি আছে -- "কবিতা এক অর্থে সমাজ এবং সভ্যতার দর্পণ।" আমার মনে হয় কবিতা মানুষের যত ভাষাগ্রাহ‍্য সত‍্য তার মধ‍্যে অন্তরতম। তাতে সমাজ আছে, সভ‍্যতাও আছে, কিন্তু তা ছাড়িয়ে আরো অনেক আছে। আছে মনুষ‍্যত্ব, আছে আধ্যাত্মিকতা, আছে কল্পনা। আমি বলছি না কবিতা সমাজ ও সভ‍্যতার দর্পণ নয়। আমার আপত্তি দুরকম -- (১) বাক‍্যের শেষে দাঁড়িটা আর (২) দর্পণ হওয়াটা পরিণাম হতে পারে, অপরিহার্য উদ্দেশ‍্য নয়।

    -অংশু
  • আমাদের বাড়ি | অনিরুদ্ধ চক্রবর্তী | সংখ্যা : ৮৪ | October 2021
    Shampa Chakravarty : California : 2025-09-02
    Beautiful work. Stark realism blends seamlessly with the imaginal and ethereal. Nachiketa finds the path of love that is eternal, pervasive and transcends death. Very moving. I would love to translate your work some day if you permit.
  • তোমার আছে তো হাতখানি | দীপঙ্কর চৌধুরী | সংখ্যা : ৯৯ | July 2025
    Arindam Gangopadhyay : Mumbai : 2025-08-30
    আশ্চর্য গল্প। অ-লৌকিক। সালাম কত্তা!
  • গঙ্গার ঘাট | অনিরুদ্ধ চক্রবর্তী | সংখ্যা : ৯৭ | January 2025
    Shampa Chakravarty : California : 2025-08-27
    Beautiful writing, very poetic.
  • মুঘলসরাই জংশন | অরুণ কাঞ্জিলাল | সংখ্যা : ৭৩ | December 2018
    গৌতম চক্রবর্তী : ঢাকুরিয়া : 2025-08-20
    অসাধারণ ভ্রমণ কাহিনী। অতীব সুখপাঠ্য
  • তোমার আছে তো হাতখানি | দীপঙ্কর চৌধুরী | সংখ্যা : ৯৯ | July 2025
    Debasis Mukhopadhyay : Makardah, Howrah : 2025-08-17
    অসাধারণ গল্পটি আরও একবার পড়া গেল। গল্পটির মানবিক আবেদন অবিস্মরণীয়।
  • সম্পাদকীয় | অনুষ্টুপ শেঠ, চিরন্তন কুণ্ডু | সংখ্যা : ৯৬ | October 2024
    dipankar chowdhury : kolkata : 2025-08-17
    এর চাইতে অধিকতর উপযুক্ত ও নির্দিষ্ট-অভিমুখী সম্পাদকীয় আর হতে পারত না।

    কবিতা দুটিই অসাধারণ, সংকলনযোগ্য।

    অভিনন্দন, পরবাস!
  • রবীন্দ্রসংগীতের আয়নামহল | সুধীর চক্রবর্তী | সংখ্যা : Rabindranath Tagore | April 2009
    shampa Bose : Kolkata : 2025-08-04
    খুব দামি লেখা। পড়ে উপকৃত হলাম। বইটি কোথায় পাওয়া যায় জানালে ভালো হয়।
  • শাঁটুলবাবুর বইচর্চা ও ব্যক্তিজীবন পাঠ | অরূপ সেন | সংখ্যা : ৯৯ | July 2025
    যশোবন্ত বসু : বাঁকুড়া, পশ্চিমবঙ্গ : 2025-08-03
    সুখপাঠ্য। এই বইটি কিছুদিন আগে কিনেছি। গোটা দুয়েক প্রবন্ধ পড়েছি। বাকিগুলি পড়ে ফেলার তাগিদ জাগিয়ে দিল এই লেখা। একটি শব্দের প্রয়োগ বিষয়ে লেখকের দৃষ্টি আকর্ষণ করছি।

    ' সখ্য ' শব্দটি এমনিতেই বিশেষ্য পদ। তাকে ' তা ' দিয়ে বিশেষ্য করার প্রয়োজন নেই। ' উৎকর্ষ ', ' দারিদ্র্য ' এই বিশেষ্যগুলিতেও অনেকে অকারণে 'তা ' জুড়ে দেন। এসব ভুল প্রয়োগ।
  • রক্ষক | দেবাশিস দাস | সংখ্যা : ৯৯ | July 2025
    Syamali Ray : Saratoga CA : 2025-07-25
    Beautiful story.
  • কালবিন্দু | অরিন্দম গঙ্গোপাধ্যায় | সংখ্যা : ৯৯ | July 2025
    Dr. M. M. Bandopadhyay. : Dhanbad : 2025-07-22
    খুব ভালো লাগলো l লেখা পাঠাতে পারি? কিভাবে পাঠাবো? ডাঃ মণিমোহন বন্দোপাধ্যায় l Dhanbad. Jharkhand. -------------------------------------------------------
    এই গল্পটার নিচে আরেকটু scroll down করলে দেখতে পাবেন কীভাবে লেখা পাঠানো যায়। parabaas@parabaas.com-এ পাঠিয়ে দিন।
  • তোমার আছে তো হাতখানি | দীপঙ্কর চৌধুরী | সংখ্যা : ৯৯ | July 2025
    বিমলেন্দু ভট্টাচার্য : চুঁচুড়া : 2025-07-22
    পরবাসে ছাপা গল্প কি যেমন তেমন হতে পারে?এতো মনের গভীরে প্রবেশ করে।আমি যদি কোনদিন এমন লিখতে পারি তবেই কোন লেখা সম্বন্ধে ওপিনিয়ন দেবো। অনেক শুভেচ্ছা লেখককে
  • বাথরুম সিঙ্গার | পরন্তপ বসু | সংখ্যা : ৯৯ | July 2025
    Amal Sanyal : Christchurch : 2025-07-21
    গল্পটা চমৎকার লাগলো। সুন্দর কাহিনী। বাহুল্যহীন ঝরঝরে ভাষা আর গল্পের স্বচ্ছন্দ গতিটাও খুব ভালো লাগলো।
  • মরচে-ধরা মাটি مٹی کا زنگ | মির্জা হামিদ বেগ | translated by শুভময় রায় | সংখ্যা : ৯৯ | July 2025
    asad mufty : amsterdam : 2025-07-21
    you are just great......MHB.
  • অশ্বারোহী | রিঙ্কি দাস | সংখ্যা : ৯৯ | July 2025
    Sinjini Dutta : Kolkata : 2025-07-20
    খুব ভালো লাগলো, ঝরঝরে ভাষায় অন্যরকম একটা গল্প।
  • তোমার আছে তো হাতখানি | দীপঙ্কর চৌধুরী | সংখ্যা : ৯৯ | July 2025
    অরুণাচল দত্ত চৌধুরী : কলকাতা : 2025-07-20
    অপূর্ব বললে কিছুই বলা হয় না। এই গল্প বাস্তবকে মায়াঞ্জন পরায়।
  • শ্রীরাধিকা | অনিরুদ্ধ চক্রবর্তী | সংখ্যা : ৯৯ | July 2025
    Dipankar Chowdhury : Kolkata : 2025-07-20
    অভিভূত হলাম গল্পটি পড়ে। অনেকদিন পরে কোন ছোটগল্প এতটা মথিত করে গেল। লোক ও লোকোত্তর প্রেম মিলে মিশে একাকার!
  • বিদায় সরস্বতী | সুজিত বসু | সংখ্যা : ৯৯ | July 2025
    শুভ্র মুখোপাধ্যায় : রিষড়া : 2025-07-19
    কতোদিন কবি কলকাতা আসেননি। সত্তরের কফি হাউসের আড্ডার উত্তাপ কবেই ম্লান। এখানে বন্ধুরা এখনো কি আড্ডার অপেক্ষায় থাকে! মনে হয় না। তবে সেই সত্তরের প্রারম্ভ সময় থেকে আজও কবি সুজিত বসুর পাঠকরা নিশ্চিত তাঁর লেখার অপেক্ষায় থাকেন, নাহলে কলকাতার কবিতা পত্রগুলির সম্পাদকরা তাঁর কবিতা প্রকাশের জন্য মনোনীত করেন! মাঝেমধ্যেই তাঁর অসাধারণ সব কবিতা আমরা এখানে পড়তে পারি। এইতো গত সপ্তাহে কবিসম্মেলনে তাঁর দু'টি কবিতা পড়লাম। আবার আজই দেখি কবি পরবাসে প্রকাশিত। খুব ভালো লাগলো। যথারীতি সাবলীল ছন্দে এগিয়েছে "বিদায় সরস্বতী।" নানা আঙ্গিকে, নানা অনুষঙ্গে রহস্যময়ী এক নারী মিশে থাকে সুজিতের কবিতার শরীরে। সেই নারী যেন নানা ভাবে ভাঙে-গড়ে কবিকে, নাকি কবিই স্বেচ্ছায় সেই ভাঙা-গড়া মননে মিশিয়ে গড়ে তোলেন তাঁর কবিতার অবয়ব! কবি সেই গড়াটুকু রাখেন তাঁর কবিতার শরীরে, আর যা কিছু ভাঙে, ছেড়ে যায় সবটুকুই তার ফেলে আসা পথের নৈমিত্তিক। জীবনের উত্তাল সময়টা কবিকে আঁকড়ে থাকুক এমনই। মাঝেসাঝে কবিকে তাঁর পাঠকের কাছে পৌঁছে দিচ্ছেন পরবাস; অনেক ধন্যবাদ।
  • পাঁচমিশালী আফ্রিকা — পুস্তক পর্যালোচনা | পার্থসারথি মুখোপাধ্যায় | সংখ্যা : ৯৯ | July 2025
    ujjal dasgupta : Ranchi : 2025-07-19
    বইটা তো পড়া নেই কিন্তু পার্থ মুখার্জি বাবুর বইটির আলোচনা অত্যন্ত মনোগ্রাহী হয়েছে। সেটা পড়ে আমার এই বইটি পড়ার আগ্রহ সৃষ্টি হয়েছে।
  • 123456789
  • Older Comments - পুরোনো মন্তব্য/চিঠি